এক্সপ্লোর

Panchayat Poll Mamata Banerjee : ' লোকসভা নির্বাচনে নতুন সরকার নিয়ে আসব' কোচবিহারে বললেন মমতা

মঞ্চে পাশে রাখলেন বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারবর্গকে।  প্রথমেই বলে দিলেন, 'বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারের পাশে থাকবে তৃণমূল'। 

আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পঞ্চায়েত ভোটের ১২ দিন আগে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী।  রবিবারই কোচবিহারে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার  কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারির প্রাণনাথ হাইস্কুলের মাঠে তাঁর প্রথম নির্বাচনী সভা থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে পাশে রাখলেন বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারবর্গকে।  প্রথমেই বলে দিলেন, 'বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারের পাশে থাকবে তৃণমূল'। 

পঞ্চায়েত ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিরুদ্ধে সুর চড়িয়ে এসেছে তৃণমূল। সেই সুর ধরেই তিনি সতর্ক করলেন, ' খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ।  বিএসএফ ভয় দেখালে ভয় পাবেন না। বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান ... কোচবিহারে বিএসএফ-এর গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়ে গেছে' ।  

পঞ্চায়েত ভোট প্রচারের মঞ্চ থেকেই তাঁর মুখে শোনা গেল মিশন ২৪ এর কথা। গত লোকসভা নির্বাচনে কোচবিহারের রায় ছিল বিজেপির পক্ষে। এবার নিশীথ প্রামাণিকের জেলায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ' লোকসভা নির্বাচনে নতুন সরকার নিয়ে আসব' । প্রসঙ্গত উল্লেখ্য হালফিলেই পাটনায় বৈঠকের পর, একজোট হয়ে মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস ও প্রধান বিজেপি বিরোধী দলগুলো। এবার ২৪ এর লক্ষ্যের কথা উঠে এল পঞ্চায়েতের প্রচারের মঞ্চেও। বললেন,  বিজেপি-সিপিএম-কংগ্রেসের মহাঘোঁট আমি ভেঙে দেব, মহাজোট হবে'। 

তিনি আরও বলেন, সিপিএম-কংগ্রেস-বিজেপিকে নিশানা মমতার। 'সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়েছে। আমরা দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি। আর এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি মহাঘোঁট করছে। মহাঘোঁট ভেঙে দেব, দিল্লিতে মহাজোটই হবে। অনেক অত্যাচার করেছে, সিপিএমকে আর ফেরাবেন না। কংগ্রেস বিজেপির দোসর, ওদের ভোট নয়', কোচবিহারের সভায় আক্রমণ মমতার 

বিজেপিকে আক্রমণ করে তিনি বললেন, ' বিজেপি দেশ বিক্রি করে দিতে চাইছে। ... যদি কেউ দুষ্টুমি করে তাকে চড় মারবেন, সেই অধিকার আমি দিয়ে গেলাম । ... যদি কেউ অন্যায় করে থাকে তার জন্য আমি মাফ চাইছি'

সেই সঙ্গে তিনি তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের কাজের খতিয়ান, সেই সঙ্গে আক্রমম করলেন কেন্দ্রীয় সরকারকেও।  ' গ্রামের রাস্তা তৈরির টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। পঞ্চায়েতে জিতে সেই টাকা আদায় করে ছাড়বে তৃণমূল।  একশ দিনের কাজে ৭ হাজার কোটি পাওনা টাকা দেয়নি কেন্দ্র।  বাংলার বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র' । তাঁর আরও অভিযোগ, ' বিধবা ভাতার টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পঞ্চায়েত নির্বাচনের দুমাস আগে থেকে কর্মীদের মত নেওয়া হয়েছে।  পঞ্চায়েত এবার থেকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব' । মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ' কাউকে টাকা দেবেন না, আমরা চুরি করতে দেব না।  আমরা চাই মানুষের পঞ্চায়েত।  পুলিশকে বলেছি গুলি চালালে গ্রেফতার করবে, এফআইআর হবে।  বিজেপি গুন্ডাামি করলে হাতা-খুন্তি নিয়ে তাড়িয়ে দিন' 

 

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget