এক্সপ্লোর

Mithun Chakraborty : 'রামায়ণে যেমন সীতা মা আছে, শূর্পণখাও আছে' এবার 'গদ্দার' আক্রমণের কড়া জবাব দিলেন মিঠুন

Loksabha Election 2024 : মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন মিঠুন চক্রবর্তী। বলেন, 'যথেষ্ট হয়েছে, এবার আপনি আমায় গালাগালি দিলে, আমিও আপনাকে গালাগালি দেব।'

শিবাশিস মৌলিক, কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের গদ্দার আক্রমণের জবাব এবার কড়া ভাষায় দিলেন মিঠুন চট্টোপাধ্যায়। 'মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম। কিন্তু আমি জানতাম না,ও বাংলার আরেকজন বড় গদ্দার।'মমতা  বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল। আর সেই মন্তব্যেরই কড়া জবাব দিলেন মিঠুন। বললেন, ' রামায়ণে যেমন সীতা মা আছে, শূর্পণখাও আছে। আমিও আঘাত করব। সেই জন্য আমি বলেছি, আমি যদি গদ্দার হই, তাহলে আপনি গদ্দারি' ।    

তৃণমূলের প্রতিনিধি হিসেবে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। সারদা কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর রাজ্যসভার পদ ছেড়েছিলেন তিনি। তারপর দীর্ঘদিন সেভাবে রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায়নি তারকা অভিনেতাকে। কিন্তু, ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময়, যখন বাংলায় তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে, তখনই  ব্রিগেডে বিজেপিতে যোগ দেন মিঠুন। সেই প্রসঙ্গ টেনেও বিজেপির তারকা নেতাকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেছিলেন, 'যারা দোআঁশলা, যাদের কোনও আদর্শ নেই, জীবনে যারা, জীবন-যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না।'                                   

এই আবহেই বৃহস্পতিবার, এবিপি আনন্দে এসে মিঠুন চক্রবর্তীর সঙ্গে  ব্য়ক্তিগত সম্পর্কের কথা প্রকাশ্য়েই বলেন ঘাটালের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী দেব। তিনি বলেন, মিঠুন চক্রবর্তী আমার বাবার মতো। তাছাড়াও দেব প্রকাশ্যেই বলেন, তিনি রাজনীতিতে কুকথার ব্যবহার পছন্দ করেন না। 'গদ্দার'-এর মতো শব্দ চয়নও তিনি পছন্দ করেন না। যদিও দেবের এই সৌজন্যের সরাসরি বিরোধিতা করেছিলেন কুণাল ঘোষ। তিনি সরাসরি বলেন, দেবের এই সৌজন্য করার কপিরাইটটা নেই।           

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন মিঠুন চক্রবর্তী। বলেন, 'যথেষ্ট হয়েছে, এবার আপনি আমায় গালাগালি দিলে, আমিও আপনাকে গালাগালি দেব। আপনি মেয়ে বলে ছাড় পাবেন না। রামায়ণে যেমন সীতা মা আছে, শূর্পণখাও আছে। আমিও আঘাত করব। সেই জন্য আমি বলেছি, আমি যদি গদ্দার হই, তাহলে আপনি গদ্দারি।' সব মিলিয়ে 'গদ্দার' শব্দ নিয়ে বাংলার ভোট-ময়দানে আক্রমণ-প্রতি আক্রমণে পারদ চড়ছেই।  

আরও পড়ুন :

 হু হু করে ঢুকবে জলীয় বাষ্প, বৃষ্টি অনিবার্য, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget