এক্সপ্লোর

Lok Sabha Election 2024: 'একদিনও কি সাংসদ এসে খোঁজ নিয়েছেন!', হুমায়ুনের পর মুর্শিদাবাদে ক্ষোভ আরও এক TMC বিধায়কের

Humayun Kabir: বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার গুজরাতের বরোদার বাসিন্দা ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে সরব হনন হুমায়ুন কবীর

হরিহরপাড়া : মুর্শিদাবাদে বিক্ষুব্ধ আরও এক তৃণমূল বিধায়ক । হুমায়ুন কবীরের পর ক্ষোভ প্রকাশ করলেন নিয়ামত শেখ। জেলা সভাপতি ও তৃণমূল প্রার্থী আবু তাহেরকে নিশানা করলেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত।

ক্ষোভের সুরে নিয়ামত বলেন, "সেদিন তো এলেন। ২০১৯ সালে। এসেই এমপি টিকিট পেলেন। আমাদের যন্ত্রণা, আমাদের কষ্ট কতটা বোঝেন তিনি ? ২০১৬ সালে গালাগালি করেছেন। আমাদের নেত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন। ২০১৯ সালে এসে এমপি, সভাপতি হয়েছেন। আর আমরা ২০০৯ সাল থেকে আছি। এতদিন ধরে সংগঠন করছি, সংগঠনে আমাদের কোনও দায়িত্ব নেই। পঞ্চায়েত ভোটে আমাদের প্রায় ৪২টি বোমা মারা হয়েছিল। চারটি গাড়ি ভেঙেছিল। আমরা তখন মরেই যাচ্ছিলাম। একদিনও কি এই সাংসদ এসে খোঁজ নিয়েছেন ? দলের শীর্ষ নেতাদের বলেছি, একদিনও তো দলের পক্ষ থেকে খোঁজ নেননি। আমরা মরে যাব। আবার লোক দাঁড়াবে। দল তো থাকবে। তাহলে আমাদের মতো লোক মারা গেলে খোঁজ থাকবে না তাঁদের ? এসব ক্ষোভের কথা বলেছি আমি। কী অন্যায্য কথা বলেছি ?"

সম্প্রতি বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার গুজরাতের বরোদার বাসিন্দা ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে সরব হন হুমায়ুন কবীর। ভরতপুরের তৃণমূল বিধায়ক মন্তব্য় করেন, অন্য় রাজ্য় থেকে খেলোয়াড় এনে বা কলকাতা থেকে গায়ক এনে অধীর চৌধুরীকে হারানো যাবে না। মা-মাটি-মানুষের জন্য় লড়াই। এনিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গে সাক্ষাতের পরেও বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে বিদ্রোহ জিইয়ে রাখেন হুমায়ুন কবীর। বহরমপুর, মুর্শিদাবাদে মনোনয়নে এখনও অনেক সময় বাকি। ভাল আলোচনা হয়েছে দাবি করে মন্তব্য় করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

লোকসভা ভোট ঘোষণা হতেই অধীর চৌধুরীর গড়ে তুঙ্গে উঠেছে রাজনীতির পারদ। মুর্শিদাবাদে দাঁড়িয়ে সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেন জেলার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ হাকিম। অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। এরপরেই সরাসরি মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের উদ্দেশ্য়ে চ্য়ালেঞ্জ ছুঁড়েছেন অধীর চৌধুরী। যা নিয়ে গত শনিবারের কর্মিসভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিশানা করেন ফিরহাদ।

এদিকে, জেলার দলের দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ হাকিমের কর্মিসভায় দেখা যায়নি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ও হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখকে। লোকসভা ভোটে বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে সম্প্রতি ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবীর। গত পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখও। এবার আবু তাহেরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget