এক্সপ্লোর

Panchayat Election Result 2023 : 'বিজেপিতে থেকে উন্নয়ন সম্ভব নয় ' জিতেই তৃণমূলে বিজেপি প্রার্থী

ভোটের ফল ঘোষণার পরের দিন সকালেই বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের  হাত ধরে যোগ দিলেন তৃণমূলে।

তুহিন অধিকারী, বাঁকুড়া :  মঙ্গলবার দলবদলের নতুন নজির তৈরি হয়েছে কালনায়। ফল ঘোষণা হতেই গণনা কেন্দ্রের মধ্য়েই দলবদল করেন প্রার্থী।  সিপিএমের হয়ে জিতে সরাসরি তৃণমূলে যান জয়ী সিপিএম প্রার্থী গীতা হাঁসদা। এবার সেই পথে হাঁটলেন বিষ্ণুপুরে বিজেপির জয়ী প্রার্থী। 

 বিজেপির জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে

ভোটের ফল ঘোষণার পরেই বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপির জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর  আসনে বিজেপির টিকিটে জয়ী হন সলমা মুর্মু। ভোটের ফল ঘোষণার পরের দিন সকালেই বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের  হাত ধরে যোগ দিলেন তৃণমূলে।

'বিজেপিতে থেকে উন্নয়ন সম্ভব নয় '

জেতার পর তিনি জানালেন, বিজেপিতে থেকে উন্নয়ন সম্ভব নয় ! তাই শাসকদলে যোগদান। জেতার পরই দাবি করলেন দলত্যাগী প্রার্থী। এক্ষেত্রে ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে, অভিযোগ করে বিজেপি। যদিও এই অভিযোগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।  

গণনাকেন্দ্রেই তৃণমূলে যোগ সিপিএমের জয়ী প্রার্থীর 

মঙ্গলবার দলবদল করে হইচই ফেলে দেন সিপিএমের জয়ী প্রার্থী।  রাজ্যবাসী দেখে নতুন এক ছবি। গণনাকেন্দ্রেই দলবদলের এমন নজির বিরল । সিপিএমের টিকিটে জিতে, গণনাকেন্দ্রেই তৃণমূলে যোগ দেওয়ার কথা জানান, কালনার কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর আসনের জয়ী সিপিএম প্রার্থী গীতা হাঁসদা। আর দলবদলের নতুন নজির গড়ে আজব সাফাইয়ের সুর শোনা যায় দলবদলকারীর গলায়! গীতা বলেন, ' আগে আমি তৃণমূলই করতাম, একটা কারণের জন্য সিপিএমে নেমেছিলাম ...কারণটা বলা যাবে না। আমি সিপিএমে জিতে গেছি, কিন্তু এখন তৃণমূলে যোগ দিচ্ছি। '  

সিপিএমের জয়ী প্রার্থীকে নিয়ে বিজয়োল্লাস শুরু করে দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা

জয়ের পর, যখন কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে আসছিলেন সিপিএমের প্রার্থী গীতা হাঁসদা, তাঁকে দেখে বিজয়োল্লাসের প্রস্তুতি নিচ্ছিলেন সিপিএমের কর্মী-সমর্থকরা। হঠাৎই তাঁদের দিকে না এসে, জয়ী সিপিএম প্রার্থী গীতা সটান চলে গেলেন তৃণমূল শিবিরের দিকে। যা দেখে হতবাক হয়ে যান সিপিএমের কর্মী-সমর্থকরা। এরপরই, সিপিএমের জয়ী প্রার্থীকে নিয়ে বিজয়োল্লাস শুরু করে দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

কালনার কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতে ১৮টি আসন। এর মধ্যে ১৭টিতেই জয়ী হয়েছে তৃণমূল।  একটিতে জিতেছিল সিপিএম।  সেই তাঁকেও দলে টেনে নেয় তৃণমূল।  

আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial  

সেরা শিরোনাম

PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget