এক্সপ্লোর

নতুন কিছু ঘোষণা করেননি, মুখ্যমন্ত্রীকে কমিশনের শোকজের জবাব নবান্নর

কলকাতা: নির্বাচন কমিশনের মুখ্যমন্ত্রীকে শোকজের জবাব দিল নবান্ন। বেআইনি কয়লাখাদানগুলি কীভাবে আইনি করে ব্যবহার করা যায়, এ প্রসঙ্গে নির্বাচনী জনসভায় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আসানসোলকে পৃথক জেলা হিসেবে তৈরি করার কথাও বলেছিলেন তিনি। কমিশনের চোখে, এই দুটি মন্তব্য করেই নির্বাচনী বিধিভঙ্গ করেছেন তৃণমূলনেত্রী। আর সে কারণেই তাঁকে শোকজ করা হয়। মুখ্যমন্ত্রীর তরফে কমিশনকে এর জবাব দিয়েছেন মুখ্যসচিব। বাসুদেব বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বেআইনি কয়লাখাদানগুলিকে কীভাবে ব্যবহার করা যায় এ নিয়ে অনেক দিন ধরেই কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের দফায় দফায় আলোচনা হয়েছে। সেই সব আলোচনা যা উঠে এসেছে, সে সব কথাই মুখ্যমন্ত্রী সভায় জানিয়েছিলেন। নতুন কিছু ঘোষণা করেননি। আসানসোলকে পৃথক জেলা করার সিদ্ধান্তও আগেই নিয়েছিল রাজ্য সরকার। ২০১৫ সালের ১৮ ডিসেম্বর, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের কথা সরকারের তরফে জানানোও হয়। সে কথাই মুখ্যমন্ত্রী সভায় গিয়ে জানিয়েছিলেন। এ বিষয়েও নতুন কিছু ঘোষণা করেননি। এরপর মুখ্যসচিব দাবি করেছেন, নির্বাচন কমিশনের উচিত ছিল, আরও বেশি করে খবর নিয়ে শোকজের নোটিস পাঠানো। পর্যবেক্ষকদের একাংশের মতে, শোকজের জবাবে যা লেখা হয়েছে, তাতে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তিনি মানতে নারাজ। এদিকে, রাজ্যের দুই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, দিব্যেন্দু সরকার এবং সুরেন্দ্রনাথ গুপ্তকে, রাজ্য সরকারের কাজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য নবান্নকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কারণ, কমিশন চায়, তাঁরা এখন শুধুই ভোটের কাজ করুন। সূত্রের খবর, সুরেন্দ্রনাথ গুপ্ত, রাজ্য শিল্পোন্নয়ন নিগমের আধিকারিক। আর দিব্যেন্দু সরকার, পঞ্চায়েত দফতরের। পর্যবেক্ষকদের একাংশের মতে, এই নির্দেশ দিয়ে কমিশন বুঝিয়ে দিল, তারা রাজ্য সরকারের সংস্পর্শ এড়াতে চাইছে।

সেরা শিরোনাম

Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget