এক্সপ্লোর

PM Modi's New Cabinet : মোদির ক্যাবিনেটে ৬ প্রাক্তন মুখ্যমন্ত্রী, কারা তাঁরা ?

Cabinet Ministers: প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদিও গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন।

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় এবার ছয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন কেন্দ্রীয়মন্ত্রী পদে তাঁরা শপথ নেন। ৩০ জনের মন্ত্রিসভার তালিকায় রয়েছেন- মধ্যপ্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, হরিয়ানার দুইবারের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনাথ সিংহ ও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এছাড়া NDA-র শরিক দলগুলির মধ্যে থেকে থাকছেন- জিতন রাম মাঝি ও এইচ ডি কুমারস্বামী। যাঁরা সাময়িক সময়ের জন্য যথাক্রমে বিহার ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী থেকেছেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদিও গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন।

এদিন নরেন্দ্র মোদির শপথ-গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন বিভিন্ন জগতের নামী-দামি ব্যক্তিত্বরা। বিনোদন জগৎ থেকে শিল্প মহলের তাবড় তাবড় প্রতিনিধি হাজির হন। ছিলেন  মুকেশ আম্বানি হয়ে গৌতম আদানি, বলিউডের বাদশা শাহরুখ খান থেকে অক্ষয় কুমাররা। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে মোদির পরনে ছিল সাদা কুর্তা ও চুড়িদার, হাফ নীল জ্যাকেট ও কালো জুতো। মোদির শপথে শামিল হলেন বিদেশের একাধিক রাষ্ট্রনেতা। ছিলেন- নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচণ্ড', শ্রীলঙ্গার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ প্রমুখ।

ছিলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, টিডিপি প্রধান ও অন্ধ্রপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলা চন্দ্রবাবু নায়ডু, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ।

বিজেপির শরিকরা এদিন NDA সরকারে শামিল হলেন। রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে শরিক দলের যাঁরা যাঁরা শপথ নিলেন তাঁদের মধ্যে সবার প্রথমে ছিলেন JD (সেকুলার) ও কর্ণাটকের প্রাক্তন মুখ্য়মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তাঁর পাশাপাশি একে একে শপথ নেন বিজেপির একাধিক বড় মুখ। সেই তালিকায় রয়েছেন- রাজনাথ সিংহ, অমিত শাহ, নীতিন গড়করি, জে পি নাড্ডারা।

বিজেপির শরিক দলগুলির মধ্যে দ্বিতীয়জন যিনি শপথ নেন তিনিও প্রাক্তন মুখ্যমন্ত্রী। হিন্দুস্তানি আওয়ামি মোর্চার (সেকুলার)  নেতা ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। প্রসঙ্গত, JD (সেকুলার) যেখানে এবার লোকসভা ভোটে ২টি আসনে জিতেছে, সেখানে জিতন রাম তাঁর দলের একমাত্র প্রতিনিধি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget