এক্সপ্লোর

Narendra Modi: BJP-র হয়ে প্রচারে ঝড় তোলাই লক্ষ্য, এপ্রিলের প্রথম সপ্তাহেই রাজ্যে তিন সভা মোদির

Lok Sabha Elections 2024: আগামী ৪ এবং ৭ এপ্রিল সভা তাঁর। ৪ এপ্রিল সভা করবেন মোদি, বালুরঘাটে সভা ৭ এপ্রিল।

কলকাতা: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোটগ্রহণে মেরেকেটে তিন সপ্তাহ বাকি যখন, প্রচারে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। সেই আবহেই বিজেপি-র হয়ে রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এপ্রিলের প্রথম সপ্তাহেই বাংলায় তিন সভায় প্রচার করবেন মোদি। আগামী ৪ এবং ৭ এপ্রিল সভা তাঁর। ৪ এপ্রিল সভা করবেন মোদি কোচবিহারে। জলপাইগুড়ি এবং বালুরঘাটে সভা ৭ এপ্রিল। (Lok Sabha Elections 2024)

প্রধানমন্ত্রীর দফতর থেকে রাজ্য বিজেপি-কে মোদির সফরের কথা জানানো হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, ৪ এপ্রিল কোচবিহারে রাজনৈতিক সভা করবেন মোদি। ৭ এপ্রিল জলপাইগুড়ি এবং বালুরঘাটে সভা করবেন তিনি। সেই উপলক্ষে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। মাঠ দেখার কাজ শুরু হয়ে গিয়েছে কোচবিহারে। ৭ তারিখে কোথায় সভা হবে, স্থান বাছাইয়ের কাজ করছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের কোর কমিটির সঙ্গে কথা চলছে। 

এর আগে, মার্চ মাসে চারটি সভা করেন বাংলায়, যার মধ্যে তিনটি সভা হয় একেবারে নির্বাচনকে সামনে রেখে। এবার এপ্রিলের প্রথম সপ্তাহেই তিন সভা মোদির। তাঁর সভাকে গিরে বাড়তে তৎপরতা দেখা যাচ্ছে রাজ্য বিজেপি-র অন্দরে। কোথাও কোনও খামতি যাতে না থাকে, সেদিকে নজর রাখা হচ্ছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে নিরাপত্তার দিকেও।

আরও পড়ুন: Rahul Gandhi: ‘ম্যাচ ফিক্সিং ছাড়া ১৮০ আসনও পার করবে না BJP’, রামলীলা ময়দানে মোদিকে আক্রমণ রাহুলের

ঘটনাচক্রে ৪ এপ্রিল কোচবিহারে সভার কথা মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তাই একই দিনে মোদি এবং মমতার সভা ঘিরে উত্তেজনা বাড়ছে। এ নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে সুকান্ত বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোচবিহারে থাকেন এবং একই দিনে প্রধানমন্ত্রী আসেন, তাহলে তো ভাল কথা! দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। কে, কত বড় নেতা, কারসভায় কত লোক হয় বোঝা যাবে।" অর্থাৎ ৪ এপ্রিল রাজ্য রাজনীতির হাইভোল্টেজ দিন হতে চলেছে।

আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে এমনিতেই পারদ চড়ছে রাজ্য রাজনীতির। একদিকে, I.N.D.I.A জোটের শরিক সিপিএম এবং কংগ্রেসকে ছাড়া একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে মমতার দল তৃণমূল। রাজ্যের ৪২টি আসনে একাই প্রার্থী দিয়েছে তারা। অন্য দিকে, রাজ্য থেকে অন্তত ৩৫ আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন অমিত শাহ। তাই প্রচারে খামতি রাখছে না কোনও পক্ষই। সেই আবহেই একই দিনে সভা মোদি-মমতার।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget