এক্সপ্লোর

Panchayat Poll 2023: প্রয়োজন আরও কয়েক হাজার পুলিশ, কার নিরাপত্তায় হবে পঞ্চায়েত ভোট?

Panchayat Election 2023: সিকিম, তেলঙ্গানা,ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ২০১৮-র পঞ্চায়েত ভোটে, এই চার রাজ্য থেকে পুলিশ এসেছিল পশ্চিমবঙ্গে।

কলকাতা: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা হয়েছে হাইকোর্টে (Calcutta High Court)। যদিও, রাজ্য় পুলিশে আস্থা রাখার কথা বলেছে নির্বাচন কমিশন। এখানেই প্রশ্ন উঠছে, প্রতিবুথে সশস্ত্র পুলিশ দেওয়ার মতো কর্মীসংখ্য়া, রাজ্য় পুলিশের কি আছে?

সিকিম, তেলঙ্গানা,ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ২০১৮-র পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023), এই চার রাজ্য থেকে পুলিশ এসেছিল পশ্চিমবঙ্গে। কিন্তু এবার কার নিরাপত্তায় হবে, পঞ্চায়েত ভোট? শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় বাহিনীর পূর্ণ নিরাপত্তায় ভোট করানোর পথে হাঁটবে রাজ্য় সরকার ও রাজ্য় নির্বাচন কমিশন? না কি রাজ্য পুলিশের সঙ্গে জুড়ে দেওয়া হবে ভিন রাজ্য়ের পুলিশকে? এনিয়ে, মামলা এখনও বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টে।

রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েতে,  মোট বুথ রয়েছে ৬১ হাজার ৬৩৬টি। এর ফলে,  প্রতি বুথে ২ জন করে নিরাপত্তারক্ষী দিতে হলেও দরকার, ১ লক্ষ ২৩ হাজার ২৭২ জন। এরসঙ্গে, প্রতি নির্বাচনী কেন্দ্রের গেটে ২ জন করে সশস্ত্র পুলিশ দিতে হবে। এছাড়াও, ভোটের দিন ও তার আগের নাকা তল্লাশি থেকে টহলদারি, রিটার্নিং অফিসারের সঙ্গে থাকা, কুইক রেসপন্স টিম, মোবাইল ফোর্স, থানার রিজার্ভ ফোর্স, ব্যালট নিয়ে যাওয়া, স্ট্রংরুম-সহ অতিরিক্ত বেশ কয়েক হাজার পুলিশ প্রয়োজন হবে। কিন্তু, রাজ্য়ের হাতে এত পুলিশ নেই। সূত্রের দাবি, রাজ্য পুলিশে ৮০ হাজার কর্মী রয়েছে। কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “৬১ হাজার কেন্দ্র, বুথে সাত থেকে আট জন পুলিশ লাগবে। পুলিশের সংখ্যা যত বেশি থাকবে তত ভাল হবে। কেন্দ্রীয় বাহিনী যেবার এসেছিল, তখন ভাল হয়েছিল।’’

এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কীভাবে রাজ্য় পুলিশ দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট সম্ভব? প্রাক্তন এডিজি চয়ন মুখোপাধ্য়ায়, “পঞ্চায়েত ভোট চ্যালেঞ্জিং ভোট, কারণ গ্রাউন্ড লেভেলে হয়। একদিনের বদলে, তিন দিলে হলে ভাল হত। কেন্দ্রীয় বাহিনী আনা নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে।’’ ২০১১ সালে, বিধানসভা ভোটে রাজ্যে এসেছিল উত্তরাখণ্ড পুলিশ। সে সময়ের, ৪ কোটি এখনও বকেয়া রয়েছে। এনিয়ে সম্প্রতি রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেয় উত্তরাখণ্ড পুলিশ। এই অবস্থায়, আসন্ন পঞ্চায়েত ভোটে গণতন্ত্রের স্বার্থে রাজ্য় নির্বাচন কমিশন কোন পথে এগোয়, সেদিকেই সবার নজর।

আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম
Flight Hijack: জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক আটকালেন স্মিত মচ্ছর
Nandigram News: উপনির্বাচন ঘিরে চড়ছে পারদ, নন্দীগ্রামে BJP-কংগ্রেস-বাম প্রচার 'যুদ্ধ'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget