এক্সপ্লোর

Panchayat Election 2023: 'BJP-র দলদাসে পরিণত হয়েছেন..', রাজ্যপালের মন্তব্যে বিস্ফোরক কুণাল

Kunal Attacks Governor: রাজ্যকে কড়া বার্তা দিতেই এবার রাজ্যপালের মন্তব্যের পাল্টা নিশানা কুণাল ঘোষের, কী বললেন তিনি ?

কলকাতা: রাজ্যকে কড়া বার্তা দিতেই এবার রাজ্যপালের মন্তব্যের পাল্টা নিশানা কুণাল ঘোষের (Kunal Ghosh)। মূলত, শিলিগুড়িতে বিজেপি (BJP)-সহ পাহাড়ের দলগুলির সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ( Governor CV Ananda Bose) বলেন, 'গণতন্ত্রের পাহারাদারের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে।' আর এরপরেই পাল্টা তোপ দাগেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল বলেন, 'বিজেপির দলদাসে পরিণত হয়েছেন রাজ্যপাল।'

 প্রসঙ্গত, এদিন রাজ্যপাল বলেন,'গণতন্ত্রের পাহারাদারের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে। খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, হুমকির রাজনীতি দূর হওয়া দরকার। এটা ভারতের সংবিধান, গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ। যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক। হাইকোর্টের নির্দেশেও বিষয়গুলি স্পষ্ট হয়ে উঠেছে। প্রত্যেক নাগরিক যেন নির্ভয়ে ভোট দিতে পারেন। যেখানেই হিংসার ঘটনা ঘটবে, আমি সেখানেই আমি যাব। আমি গ্রাউন্ড জিরো গভর্নর হতে চাই।' আর এই মন্তব্যের পরেই আক্রমণ শানিয়ে এদিন কুণাল ঘোষ বলেন, 'রাজ্যপাল সম্পূর্ণভাবে রাজধর্ম পালন থেকে বিচ্যুত হয়েছেন। তিনি বিজেপির দলদাসে পরিণত হয়েছেন। নির্বাচনের মুখে তিনি, বিরোধীদের হাত কীভাবে শক্ত করা যায়, অত্যন্ত গভীর পক্ষপাতদুষ্ট হিসেবে, সেই ধরণের একটা বিকৃত আচরণ করছেন।'

এদিকে, এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে কখনও হয়নি। বাংলার পুলিশ অফিসাররা যে কোনও পুলিশের থেকে গুরুত্বপূর্ণ। যখন, মনোনয়ন পর্বে পুলিশের ভূমিকা নিয়ে নানা মহলে সমালোচনার ঝড়, তখন পুলিশকে এভাবেই দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী। এনিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশ-প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলছেন, রাজ্যপাল থেকে আদালত এবং বিরোধীরা। এর আগে রাজ্যপাল বলেছিলেন, সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কার? এটা তো রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব। পুলিশ থেকে ম্যাজিস্ট্রেট, সবাই এখন তাঁর নিয়ন্ত্রণে। রক্তপাত হয়েছে। মানুষের যে রক্ত ঝরেছে, সেই প্রতিটি রক্তবিন্দুর জন্য দায়ী রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 

পঞ্চায়েত ভোটের আগে পাহাড়ের পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানাতে গেলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তাঁর সঙ্গে ছিলেন জিএনএলএফ, গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টির প্রতিনিধিরা। বিজেপি সাংসদ জানিয়েছেন, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে পাহাড়ের গ্রামে-গঞ্জে অরাজকতা চলছে। আইন শৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে। তাই রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছে বিজেপি ও তার সহযোগী দলগুলি। সেই কারণেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে এই সাক্ষাৎ বলে বিজেপি সাংসদ রাজু বিস্ত জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget