এক্সপ্লোর

Panchayat Election 2023: 'ভাঙড়ের ঘটনায় TMC-র কোনও হাত নেই', মমতার নিশানায় এবার কে ?

Mamata attacks Left Front: ' ভাঙড়ের ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই', এদিন ফের কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?

দক্ষিণ ২৪ পরগনা: মনোনয়ন পর্বের শেষ দিনেও রাজ্যের জেলায় জেলায় একাধিক হিংসার (Violence) ছবি উঠে এসেছে। সামনে এসেছে খুনের অভিযোগ। আহত বহু। উত্তাল হয়েছে ভাঙড়-সহ একাধিক এলাকা। জ্বালিয়ে দেওয়া হয়েছে গাড়ি। আর এমনই এক আবহে গতকালই ভাঙড়ের ঘটনায় আইএসএফ-কে দায়ি করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজও আরও একবার নিজের দাবিতে অটুট থেকে পঞ্চায়েত ভোটের আগে নামখানার সভা থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানালেন, 'কোনও রাজ্যে শান্তিতে কেউ এত নমিনেশন জমা দিতে পারেনি।' পাশাপাশি মমতার সংযোজন,' ভাঙড়ের ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই।'

যদিও এদিনও মমতার কথায় উঠে এল ২০০০ সালের গোড়ার কথা। নিশানায় উঠে এল বাম জমানার কথা। মমতা এদিন তীব্র আক্রমণ শানিয়ে বলেন, '২০০১ সালে সিপিএমের জমানায় ৩৬ জন খুন হয়েছিল।' পাশাপাশি একুশের বিধানসভায় চতুর্থ দফার ভোটের দিনের কথাও দিলেন না বাদ মুখ্যমন্ত্রী। হাইকোর্টের কড়া নির্দেশের পর, এদিন মমতার নিশানায় ফের 'কেন্দ্রীয় বাহিনী।'

তিনি বলেন,' কেন্দ্র বলছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসো, মণিপুরে তো কেন্দ্রীয় বাহিনী নিয়ে গেছিল, কী হয়েছে ? কোচবিহারের শীতলকুচিতে চার জনকে গুলি করে মেরেছিল কেন্দ্রীয় বাহিনী, একজন রাজবংশী ছিল। গতকালও বিএসএফ তৃণমূলের একজন রাজবংশীকে গুলি করে মেরেছে, কী করেছে কেন্দ্র ? বাংলায় মানুষ শান্তিতে আছে। আমাদের দলের কর্মী খুন হয়েছে, সিপিএমের সময় শ্মশানের শান্তি, কংগ্রেস শাসিত রাজ্যে কী হয় ? সংসদে সাহায্য চাইলে তৃণমূল সাহায্য করবে, কিন্তু বাংলায় সিপিএমের সঙ্গে কংগ্রেস রয়েছে, বাংলায় চাইলেও কংগ্রেসকে সাহায্য নয়।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

 এদিন মমতা আরও বলেন,' কাল মনোনয়নের শেষ দিন ছিল, ২ লক্ষ ৩১ হাজার মনোনয়ন জমা পড়েছে। ৬১ হাজার বুথ আর ২টি বুথে গণ্ডগোল নিয়ে চিৎকার করা হয়েছে। বিরোধীরা এক লক্ষ মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল ৮৩ হাজার মনোনয়ন জমা দিয়েছে। বাংলাকে বদনাম করার চেষ্টা, বিজেপি অপদার্থ দল।' বাম-বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রীর সংযোজন, 'ওহে নন্দলাল, ১১৫৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। ১০০ দিনের টাকা দেয় না কেন্দ্র, রাজ্য সরকারের টাকায় ৫০ দিনের কাজ করিয়েছি। সিপিএম যখন ক্ষমতায় ছিল, তখন শুধু মানুষ মেরেছে। বিজেপির থেকে টাকা নিতে হবে, মানুষের প্রাণ কেড়ে নিতে হবে। একজন বিধায়কের বড় বড় কথা। তৃণমূলের সম্পদ আছে, অন্য দলে আপদ আছে, বিদায় করতে হবে। পঞ্চায়েত ভোটে চারটি দলের জামানত জব্দ করুন।'

 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget