এক্সপ্লোর

Panchayat Election 2023:'আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে..', রাজ্যপালকে নিয়ে মদন বিবৃতির মানে বোঝালেন শমীক

Samik Attacks Madan on Governor Issue: রাজ্যপালকে নিয়ে মদনের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন শমীক ভট্টাচার্য। কী বললেন রাজ্য বিজেপির মুখপাত্র ?

কলকাতা: রাজ্যপালকে নিয়ে মদনের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এবং বর্ষীয়ান বামনেতা সুজন চক্রবর্তীও।মূলত, পঞ্চায়েত ভোটের আগে (Panchayat Elections 2023) অশান্তির জেরে একদিন আগে ভাঙড় গিয়েছিলেন রাজ্যপাল।  যাবতীয় কর্মসূচি বাতিল করে এদিন ক্যানিং সফরে রয়েছেন তিনি। এমনই এক আবহে  রাজ্যপালকে কটাক্ষ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেছিলেন, 'রাজ্যপালকে অ-আ শেখাতে চেয়েছিলাম। কিন্তু আগে জানতাম শকুন থাকে আকাশে, নজর থাকে ভাগাড়ে। এখন দেখছি, শকুন থাকে আকাশে, নজর থাকে ভাঙড়ে।' আর এবার মদনের মন্তব্যের আসল অর্থ বিশ্লেষণ শমীকের। তিনি বলেছেন, 'মদন মিত্রের এই বিবৃতির আসল অর্থ হল, 'একটু জায়গা দাও মাগো, তোমার মন্দিরে বসি।'

এদিন শমীক ভট্টাচার্য বলেন, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, দুষ্কৃতী, তৃণমূল কংগ্রেস কর্মী, এরা যৌথভাবে গ্রামগঞ্জে পৌঁছে গিয়েছে মানুষকে ভীত-সন্ত্রস্ত করতে। মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিতে বাধ্য করতে।..মদন মিত্র দলের মধ্যে নিজের প্রাসঙ্গিকতা বাড়ানোর জন্য, তিনি আবার প্রচেষ্টা করেছেন। আসলে এই বিবৃতি রাজ্যপালের বিরুদ্ধে নয়, এই বিবৃতি বিজেপির বিরুদ্ধে নয়, এই বিবৃতি আদালতের বিরুদ্ধে নয়, মদন মিত্রের এই বিবৃতির আসল অর্থ হল, একটু জায়গা দাও মাগো, তোমার মন্দিরে বসি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যেতে চাইছেন।'অপরদিকে, 'সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, মদন মিত্র রাজ্যপালকে নিয়ে যে মন্তব্য করেছেন, এটা গ্রহণযোগ্য নয়। রুচিসম্মন্ন মানুষ এভাবে দেখে না, দেখতে পারেন না।'

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

একদিন  আগেও রাজ্যপালকে নিশানা করেছিলেন মদন মিত্র। শনিবারও তার পুনরাবৃত্তি ঘটালেন। এদিন তাঁকে বলতে শোনা যায়, 'রাজ্যপালকে অ-আ শেখাতে চেয়েছিলাম। অ-এ অজগর আসছে তেড়ে, আমটি আমি খাব পেড়ে। বাংলার আম কী মিষ্টি জানেন। কিন্তু আপনার নজর ভাঙড়ে কেন? একটু মণিপুরের রাস্তায় যান, উত্তরপ্রদেশের রাস্তায় যান।' রাজ্যপালকে অভিনেতা বলেও উল্লেখ করেন মদন। বলেন, 'আপনি বরং কানের পাশে একটা বিড়ি গুঁজুন। উল্টে পরুন চশমাটা। রাজ্যপল এত ভাল অভিনয় করছেন, যে দক্ষিণের রজনীকান্তও হার মানবেন। ওঁর বাজার খারাপ হয়ে যাবে। তবে মনে রাখবেন শেষ কথা বলবে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী তত ক্ষণ, রেজাল্ট বেরোচ্ছে যত ক্ষণ। তৃণমূলই শেষ কথা বলবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget