এক্সপ্লোর

Panchayat Election 2023: 'প্রার্থী দিতে না পেরে..', পুরুলিয়ায় TMC নেতা 'খুনে' কাদের নিশানা করলেন শান্তনু সেন ?

Santanu Sen on TMC Leader Murder Case: পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনের কী কারণ বললেন শান্তনু সেন ?

পুরুলিয়া: পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় (TMC Leader Murder case) বিরোধীদের নাম না করেই তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ শান্তনু সেনের (Santanu Sen)। শান্তনু সেন বলেন, 'আপনারা দেখতে পাচ্ছেন যে, তৃণমূল কংগ্রেস অবাধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ডাক দিয়ে, সহনশীলতার পরিচয় দিচ্ছে। এদিকে বিরোধীরা হালে পানি না পেয়ে, প্রার্থী দিতে না পেরে, তাঁদের সঙ্গে ভোটার নেই, ক্যাডার নেই, কোনও সমর্থন নেই। তাঁরা বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে, বেআইনি অস্ত্র মজুত করে নিয়ে এসে, তারা তৃণমূল কর্মীদের বেছে বেছে কীভাবে খুন করছে, সেটা আরও একবার দেখতে পেলেন', দাবি তৃণমূল নেতার। 

উল্লেখ্য, আদ্রায় পার্টি অফিসেই তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। আহত দেহরক্ষী। নিহত তৃণমূলের টাউন সভাপতির নাম ধনঞ্জয় চৌবে। এদিকে মনোনয়ন শুরু হওয়ার ১৪দিনেই রাজ্যে ৯জন খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে।।জনবহুল বাজার এলাকাতেই ৩ আততায়ীর হামলার ঘটনা ঘটেছে। অন্তত ৭ রাউন্ড গুলি চালিয়ে আততায়ীরা উধাও হয়ে যায় বলে জানা গিয়েছে।বাইকে এসে পার্টি অফিসের সামনেই তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ।

রাজ্য়পাল সি ভি আনন্দ বোস বলেছিলেন, মানুষের যে রক্ত ঝরেছে, সেই প্রতিটি রক্তবিন্দুর জন্য দায়ী রাজ্য নির্বাচন কমিশন! রাজ্য়পাল (Governor) যেদিন প্রতিটি রক্তবিন্দু ঝরার জন্য় রাজ্য় নির্বাচন কমিশনকে দায়ী করলেন, সেদিনই রাজ্য়ে ঝরে গেল আরও একটি প্রাণ।               

মুর্শিদাবাদ থেকে ভাঙড়, কোচবিহার থেকে চোপড়ার পর এবার পুরুলিয়া! পঞ্চায়েতের মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৪ দিনে ৯ জনের মৃত্য়ু হল। পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে হত্য়া করা হল তৃণমূলের টাউন সভাপতিকে। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ভিড়ে ঠাসা আদ্রা বাজারে তৃণমূলের কার্যালয়ের বাইরে বসে ছিলেন দলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে। সঙ্গে ছিলেন দেহরক্ষী শেখর দাস ও গাড়ির চালক। 

তাঁর ৫টি গুলি লেগেছিল। তাঁর দেহরক্ষীর শরীর ফুঁড়ে যায় ১টি গুলি। পঞ্চায়েত ভোটের আগে বন্দুক-বারুদের দাপট, দুষকৃতীদের দাপাদাপি, নিয়ে সরব হয়েছে বিরোধীরা। পঞ্চায়েত ভোটের আগে ফের খুন গুলিতে ঝাঁঝরা তৃণমূলের টাউন সভাপতি মনোনয়নের শুরু থেকে এই নিয়ে মোট ৯ জনের প্রাণ গেল।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget