এক্সপ্লোর

Panchayat Election 2023: 'গীতালদহে নিহত TMC কর্মী আন্তর্জাতিক অপরাধী', বিস্ফোরক দাবি নিশীথের

Nisith Pramanik on Shot Dead TMC Worker: পঞ্চায়েত ভোটের ঠিক আগে কোচবিহারের শ্যুটআউটকাণ্ডে শাসকদলকে নিশানা করে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর, কী বললেন নিশীথ প্রামাণিক ?

কোচবিহার:  সদ্য এই জেলার মাটিতে দাঁড়িয়েই বিএসএফ ইস্যুতে তোপ দেগেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার সেই কোচবিহারেই পঞ্চায়েত ভোটের ঠিক আগে ২৪ ঘণ্টার মধ্যে দু-দুটি শ্যুটআউটের ঘটনা ঘটে দিনহাটার গীতালদহে। এই ঘটনায় এবার বিস্ফোরক  দাবি তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিশীথ প্রামাণিক এদিন বলেন, 'গীতালদহে (Gitaldaha) নিহত তৃণমূল কর্মী আন্তর্জাতিক অপরাধী।'   

এদিন নিশীথ প্রামাণিক বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, 'সীমান্ত এলাকায় নানা ধরনের অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন নিহত বাবু হক। ভারত ও বাংলাদেশ, দুই দেশেরই পরিচয়পত্র ছিল বাবুর।' মূলত দোরগড়ায় পঞ্চায়েত ভোট। রাজ্যের একাধিক জেলায় অশান্তি অব্যহত। অভিযোগ জানাতে রাজভবনে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। অভিযোগ জমাও পড়ছে। তবে হিংসার ঘটনায় যবনিকা পড়েনি। পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় যেভাবে অশান্তির একের পর এক ঘটনা ঘটেছে, ঠিক সেইভাবেই উত্তাল মুর্শিদাবাদ। আর সেই তালিকায় বারবার মাথা তুলছে কোচবিহারও। অতীতে শীতলকুচিকাণ্ডের পর নাম উঠে এসেছে বারবার দিনহাটাও। কনভয়ে হামলার অভিযোগ থেকে শুরু করে সংঘর্ষের ভুরিভুরি উদাহরণ রয়েছে এই এলাকায়।

রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষকৃতীরাই গুলি চালিয়েছে। সীমান্তবর্তী এলাকায় কীভাবে বেআইনি আগ্নেয়াস্ত্র এল? তাতে বিএসএফের কোনও মদত রয়েছে কিনা, সেই প্রশ্নও তুলেছেন কোচবিহারের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি। অভিযোগ উড়িয়ে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিরঞ্জন দে-র দাবি, শাসকদলের অন্তর্দ্বন্দ্বেই গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল প্রার্থীর ভাই। গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী বিজলি বিবির স্বামী মাফুজা রহমান তৃণমূলের অঞ্চল সভাপতি। স্থানীয় তৃণমূলের একটি সূত্রে খবর, জেলবন্দি ও বহিষকৃত তৃণমূল নেতা আবু অল আজাদের সঙ্গে মাফুজা রহমানের বিবাদ দীর্ঘদিনের। তৃণমূল প্রার্থীর স্বামী মাফুজা রহমানও আগে জেল খেটেছেন। এবার পঞ্চায়েত ভোটে জেলবন্দি বহিষকৃত তৃণমূল নেতা আবু অল আজাদের অনুগামীরা টিকিট পাননি। তাঁদের বেশিরভাগই নির্দল হয়ে দাঁড়িয়েছেন। কয়েকজন বিক্ষুব্ধ আবার বিজেপিতে যোগ দিয়েছেন। 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 

ভোটের আগে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলা। বারুদের স্তুপ চারদিকে। সম্প্রতি বীরভূমে মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে গ্রেফতার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী-সহ ৫ জন। পুলিশের দাবি, বোমা বাঁধার সময় হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন হাসন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ওয়াসেফ রহমান ওরফে চমৎকার শেখ। গতকাল রাতে বাহিরগোড়া গ্রামে ঘটনাস্থল থেকে ২ ড্রাম ভর্তি তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বোমা তৈরির প্রচুর মশলা। প্রায় ৪০টির মতো বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। পুলিশ অন্য জায়গা থেকে গ্রেফতার করেছে। ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ধৃত কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget