এক্সপ্লোর

Panchayat Election 2023: 'নির্বাচন কমিশন যাই বলুক, TMC মানবে না..', কেন বললেন দিলীপ ?

Dilip Attack TMC on Panchayat Election 2023 Nomination: মনোনয়নের সময় ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ তুলে ট্যুইটে কী বললেন দিলীপ ঘোষ ?

কলকাতা:  মনোনয়ন (Nomination) পর্ব ঘিরে অশান্তি অব্যহত। জেলায় জেলায় এখনও হামলা, সংঘর্ষের (Clash) অভিযোগের ছবি উঠে আসছে। আর এই ইস্যুতেই এদিন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তোপ দাগলেন শাসকদলকে। দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ তুলে ট্যুইট করে বলেন, 'নির্বাচন কমিশন যাই বলুক, তা তৃণমূল কংগ্রেস (TMC) মানবে না।'

এদিন দিলীপ ঘোষ বলেন, 'নির্বাচন কমিশন যাই বলুক, তা তৃণমূল কংগ্রেস মানবে না, আগেই বলেছিলাম। সেটা আজ প্রমাণ হয়ে গেল। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লক অফিসে, ১৪৪ ধারা জারি থাকার পরেও হাজার হাজার লোক জমায়েত হয়ে মাইক বাজিয়ে মনোনয়ন জমা করছে।'

মনোনয়ন পর্বের তৃতীয় দিনেও অশান্ত মুর্শিদাবাদ (Murshidabad)। রানিনগরের শেখপাড়ায় ধুন্ধুমার। বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ।পুলিশের সামনেই লাঠি, পাইপ নিয়ে মিছিল করতে দেখা যায় তৃণমূল কর্মীদের। তৃণমূলের বাইক বাহিনীরও দেখা মেলে। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। যদিও শাসকদলের দাবি, বাম-কংগ্রেসই মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে। অভিযোগ ওড়াল জোট। প্রতিবাদে পাল্টা মারধরের অভিযোগে রাস্তায় বসে  বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা (TMC)। 

 বর্ধমান ২ নম্বর ব্লকে বিডিও অফিসে মনোনয়ন তুলতে আসার সময় সিপিএমের ওপর হামলার অভিযোগ (Attack)। শক্তিগড় মোড়ের কাছে সিপিএম সমর্থকদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে, ইতিমধ্যেই ঘটনাস্থলে র‍্যাফ নামানো হয়েছে।  পঞ্চায়েত ভোটের  দিন ঘোষণার পর থেকেই সারা রাজ্যে অশান্তির আগুন। জেলা জেলা থেকে প্রতিদিনই আসছে সংঘর্ষের খবর। এরই মাঝে মনোনয়নে অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন।

কিন্তু অশান্তি থামছে কই? সোমবাও বাংলার বিভিন্ন জেলা থেকে এল সংঘর্ষের খবর। নদিয়ার নাকাশিপাড়ায় হরনগর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীতলায় কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল।   তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আত্মীয়ের বাড়িতে তাণ্ডব চালানোর। কংগ্রেস প্রার্থী জামান মণ্ডলকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর কাকা, হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কংগ্রেস প্রার্থীর আত্মীয় হাসপাতালে ভর্তি। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

মনোনয়ন-পর্বের তৃতীয় দিনে কাকদ্বীপেও উত্তেজনা সকাল থেকে। কংগ্রেস প্রার্থী শিবানী দাসকে বিডিও অফিস চত্বরেই বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সেই সঙ্গে নথি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশকে জানালেও কাজ হয়নি বলে অভিযোগ। পাশাপাশি, বিজেপি প্রার্থীদেরও মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

ভাঙড়ে কংগ্রেস প্রার্থীকে ডিসিআর নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল । বিডিও অফিসের মধ্যে পুলিশের সামনেই মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চকমরিচা গ্রামের ঘটনা। কংগ্রেস প্রার্থী আশরফ আলি মোল্লার অভিযোগ, মনোনয়নে বাধা দেন তৃণমূল কর্মীরা। এরপর পুলিশের সাহায্যে বিডিও অফিসে ঢুকলেও, সেখানেও তাঁকে মারধর করা হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget