এক্সপ্লোর

Panchayat Election 2023: শেষ দিনে লাফ, মনোনয়নে প্রথম স্থানে তৃণমূল

Panchayat Poll 2023: জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত মিলিয়ে রাজ্যে মোট আসন ৭৩ হাজার ৮৮৭। তৃণমূলের মনোনয়ন জমা পড়েছে ৮২ হাজার ৮২৭, তিনটি স্তর মিলিয়ে যা ৮ হাজার ৯৪০ বেশি। 

রুমা পাল, কলকাতা: মনোনয়নে প্রথম স্থানে তৃণমূল, জমা পড়েছে ৮২ হাজার ৮২৭টি নমিনেশন। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত মিলিয়ে রাজ্যে মোট আসন ৭৩ হাজার ৮৮৭। তৃণমূলের মনোনয়ন জমা পড়েছে ৮২ হাজার ৮২৭, তিনটি স্তর মিলিয়ে যা ৮ হাজার ৯৪০ বেশি। 

মনোনয়নে প্রথম স্থানে তৃণমূল: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Poll 2023)। খুন, অস্ত্রের ঝনঝনানি, লাঠালাঠি...মারপিট। মনোনয়নের শুরু থেকে শেষ জেলায় জেলায় ছড়িয়েছে অশান্তি। কোথাও আক্রান্ত হয়েছে সিপিএম-কংগ্রেস এবং বিজেপি। কোথাও আবার প্রতিরোধ গড়ে তুলেছে সিপিএম। মনোনয়ন পর্বের শেষে নমিনেশন জমা দেওয়ার নিরিখে প্রথম স্থানে রয়েছে রাজ্যের শাসক দল। প্রায় ৮৩ হাজার মনোনয়ন জমা দিয়েছে তারা। দ্বিতীয় স্থানে বিজেপি, গেরুয়া শিবিরের তরফে জমা পড়েছে ৫৫ হাজার ৫৪৬ মনোনয়নপত্র। সিপিএম- ৪৭ হাজার ৭১০, কংগ্রেস- ১৭ হাজার ৩৭৬, ফরওয়ার্ড ব্লক ১ হাজার ৫৮২। নির্দল- ১৫ হাজার ৮৪৩ এবং অন্যান্য- ১০,১৪১টি মনোনয়নপত্র জমা পড়েছে।                     

২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হয়েছিল ৫ দফায়। কিন্তু, ২০১৮ সালে ভোট হয় এক দফায়। এবারও পঞ্চায়েত ভোট এক দিনেই ঘোষণা করেছে রাজ্য় নির্বাচন কমিশন। সর্বদলীয় বৈঠক না ডেকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা করায়, তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা। ৮ জুলাই, ২০টি জেলা পরিষদ, ৩৪১টি পঞ্চায়েত সমিতিএবং ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতে ভোট হবে। ভোট গণনা হবে ১১ জুলাই।               

গতকাল গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) ও রাজ্য সরকারের। শুধু স্পর্শকাতর জেলায় নয়, আসন্ন পঞ্চায়েত ভোটে সব জেলাতেই আসছে কেন্দ্রীয় বাহিনী, অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাতে হবে বলে নির্দেশ দেন প্রধান বিচারপতির। গতকাল প্রধান বিচারপতি আরও নির্দেশ দেন, ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে আবেদন জানাবে কমিশন। তৎক্ষণাৎ বাহিনী দিতে হবে কেন্দ্রকে। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) শুনানিতে গতকাল জানায়, বাহিনীর খরচ বহন করবে কেন্দ্র। 

আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget