এক্সপ্লোর

WB Panchayat Election 2023 : ১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে BDO অফিসের সামনে জমায়েত, মনোনয়ন জমা দিয়েই বিজয় উৎসব TMC-র

Panchayat Election Nomination Filing : মনোনয়নপত্র জমা দেওয়ার তৃতীয় দিনে ১৪৪ ধারা লঙ্ঘন করে, বিডিও অফিসের সামনে জমায়েত করার অভিযোগে বিদ্ধ প্রায় সব দলই

হিন্দোল দে, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুজিত মণ্ডল, কলকাতা : অশান্তি এড়াতে মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু, তাকে বুড়ো আঙুল দেখিয়েই বিভিন্ন জায়গায় দেখা গেল বিডিও অফিসের সামনে জমায়েত। আবার, বজবজে মনোনয়ন জমা দিয়েই বিজয় উৎসব সেরে ফেললেন তৃণমূল কর্মীরা।

কোথাও তৃণমূল, কোথাও সিপিএম, কোথাও আবার বিজেপি। মনোনয়নপত্র জমা দেওয়ার তৃতীয় দিনে ১৪৪ ধারা লঙ্ঘন করে, বিডিও অফিসের সামনে জমায়েত করার অভিযোগে বিদ্ধ প্রায় সব দলই। ভাঙড়ের মাটিতে দেখা গেল, বজ্র আঁটুনি ফস্কা গেরো !মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে কী ? সোমবার দলবল নিয়ে, ভাঙড় ২ নম্বর বিডিও অফিসে কার্যত দাপিয়ে বেড়ালেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। দেখেও, দেখল না কেউ !

এছাড়াও, বিডিও অফিসের সামনে রাস্তায় জমায়েত করে থাকতে দেখা যায় তৃণমূলের কর্মী-সমর্থকদের। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত উপেক্ষা করে, ভাঙড় ২ নম্বর বিডিও অফিসের ৫০০ মিটারের মধ্যে স্লোগান-যুদ্ধে জড়ালেন তৃণমূল এবং জমি-জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন, 'প্রশাসন যদি মনে করে তৃণমূলের দালালি করব, তাহলে ১ হাজার ৪৪ ধারা জারি করেও কোনও লাভ হবে না।'

অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূলের লোকেরাই ১৪৪ মানে না। ১৪৪ হয়তো আমাদের জন্য করেছে। ওরা মারপিট করলে যেন আমরা কিছু করতে না পারি।'

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিডিও অফিসের সামনে মিছিল করে বিজেপি। দেওয়া হয় স্লোগানও। পরে, পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। কল্যাণী বিডিও অফিসের সামনে আবার, ১৪৪ ধারার লঙ্ঘন করে জমায়েত করেন বাম কর্মীরা। লাঠি উঁচিয়ে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। মনোনয়নপত্র জমা দিয়ে, বজবজ ১ নম্বর বিডিও অফিসের সামনেই বিজয় উল্লাস পালন করলেন তৃণমূলের কর্মীরা। ভোট তো দূরের কথা, মনোনয়নপত্র জমা দেওয়াই শেষ হল না। তার আগেই আবির মেখে, বিজয় উল্লাসে মাতলেন তৃণমূলের কর্মীরা। সব মিলিয়ে, পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে তরজা দিনে দিনে আরও বাড়ছে।

আরও পড়ুন ; পঞ্চায়েত ভোটের মুখে বড় প্রাপ্তি রাজ্যের, কর বাবদ বকেয়া প্রায় ৯ হাজার কোটি দিল কেন্দ্র

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget