এক্সপ্লোর

Panchayat Election 2023: 'কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? প্রশাসন ব্যবহার করেনি' সরব দিলীপ ঘোষ

Dilip Ghosh On Panchayat Poll 2023: ভোট করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। পুনর্নির্বাচনের দাবি দিলীপ ঘোষের। 

কলকাতা: এবার কেন্দ্রীয় বাহিনী (Central Force) ভোটে ব্যবহার না করার অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অভিযোগের তির প্রশাসনের দিকে। পাশাপাশি ভোট করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। পুনর্নির্বাচনের দাবি দিলীপ ঘোষের। 

কী বললেন দিলীপ ঘোষ? 

এদিন তিনি বলেন, 'কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? হাইওয়েতে গাড়ি করে ঘুরছিল, থানায় বসিয়ে রাখা হয়েছিল। আদালত জোর করে পাঠিয়েছে, কিন্তু প্রশাসন ব্যবহার করেনি। প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করলে এত মানুষ খুন হত না। ভোট করতে দেওয়া হয়নি, পুনর্নির্বাচনের দাবি করব।' মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

গ্রাম বাংলার ভোটের জন্য় সুদূর লেহ্ থেকে, জরুরি ভিত্তিতে দেশের সুরক্ষায় থাকা কেন্দ্রীয় বাহিনীকে উড়িয়ে আনা হয়েছে। ভোটের আগে জায়গায় জায়গায় রুটমার্চ করতে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে। কিন্তু ভোটের দিন যেখানে হানাহানি-মৃত্যু-গুলি-বোমা সেখানে কেন্দ্রীয় বাহিনী কোথায়? গণতন্ত্রের উৎসব যেখানে কার্যত রক্তের উৎসবে পরিণত হয়েছ, দিকে দিকে মৃত্যু, খুন, বোমা-আগ্নেয়াস্ত্রের আস্ফালন, ভয়ঙ্কর তাণ্ডব, বীভৎস সন্ত্রাস, সেখানে সন্ত্রাসের স্থলে কোথায় কেন্দ্রীয় বাহিনী? তাদের কি সঠিকভাবে ব্য়বহার করল না রাজ্য় নির্বাচন কমিশন? পুলিশ কি সন্ত্রাসের জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীকে দূরে রাখল? কেন্দ্রীয় বাহিনীর কার্যকারিতা কোথায় দেখা গেল? ভোটের পর কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই সব প্রশ্নই উঠতে শুরু করেছে। 

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় ক্ষুব্ধ হয়ে খোদ বিএসএফের আইজি, যিনি নোডাল অফিসার, তাঁকে অত্য়ন্ত কড়া ভাষায় চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আইনজীবী। শুভেন্দুর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর নোডাল আদালতের নির্দেশ অবমাননা করেছেন। কিন্তু এত কিছুর পরও গতকাল কার্যত নিশ্চুপ থেকেছেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজীব সিনহা্ (Rajiv Sinha) বলেছিলেন, “৬০ হাজার বুথে প্রথমে ভেবেছিলাম থাকবে। সেনসেটিভ বুথে দেওয়া হয়েছে। যেমন যেমন ফোর্স আসছে, তেমন তেমন ব্য়বস্থা নেওয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় বাহিনীর প্রধানের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, কোথায় কোথায় গন্ডগোল হয়েছে তার সমাধান সূত্র বের করার জন্য।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Vastu Tips : সপ্তাহের এই ২ দিন ধূপকাঠি জ্বালাবেন না, ঋণের ফাঁদে পড়তে পারেন; হতে পারে পিতৃ দোষও!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget