এক্সপ্লোর

Panchayat Election 2023: 'শুধুমাত্র ভোটের সময় কেন এসেছেন?' সিঙ্গুরে গ্রামবাসীদের প্রশ্নের মুখে লকেট

Panchayat Poll 2023: শুধু ভোটের সময় এলাকায় কেন? বিজেপি প্রার্থীদের নিয়ে প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন লকেট চট্টোপাধ্যায়।

সোমনাথ মিত্র, সিঙ্গুর: হুগলির সিঙ্গুরে (Singur) প্রার্থীদের নিয়ে প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। গ্রামবাসীদের অভিযোগ, তারা একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। শুধুমাত্র ভোটের সময় এলাকায় কেন এসেছেন? লকেটের পাল্টা দাবি, তৃণমূল সরকারের আমলে বিজেপির জনপ্রতিনিধিরা কাজ করতে পারছেন না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

গ্রামবাসীদের প্রশ্নের মুখে: শুধু ভোটের সময় এলাকায় কেন? বিজেপি প্রার্থীদের নিয়ে প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন লকেট চট্টোপাধ্যায়। রবিবার সিঙগুরের আথালিয়ায় প্রার্থীদের নিয়ে প্রচারে যান বিজেপি সাংসদ।তাঁকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, আবাস যোজনা থেকে শুরু করে বার্ধক্য ভাতা। একাধিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত তাঁরা। বিজেপি সাংসদ বলেন, “ক্ষোভটা হচ্ছে এখানে কোন উন্নয়ন হয়নি বলে। এবং এখানে একটা লাইট লাগানোর জন্য অনেক লড়াই করতে হয়, গ্ৰামবাসীরা তার জানে না। তৃণমূল সরকারের হাত দিয়ে কেন্দ্রের টাকা আসে। তাদের বুঝিয়েছি। আমাদের সরকার না এলে আমরা কাজ করতে পারব না।’’

ভোট যায় ভোট আসে, কিন্তু সাধারণ মানুষ প্রতিশ্রুতি পেয়ে আশাপূরণের দিন গোনে। পঞ্চায়েত ভোটের আবহে সিঙ্গুরের আথালিয়া গ্রামের মানুষ সরব হলেন নিজেদের অধিকার নিয়ে। আর এই ঘটনা সামনে আসতেই বিজেপি সাংসদকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। সিঙ্গুরে তৃণমূলের ব্লক সভাপতি গোবিন্দ ধাড়া বলেন, “লোকসভা ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দু-একটা লাইট ছাড়া কোনটাই তিনি কার্যকারী করেননি। তৃণমূল সদস্যরা কাজ করেনি এ কথা কেউ বলতে পারবে না উন্নয়ন যথেষ্টই হয়েছে।''

এদিকে টাটারা বিদায় নেওয়ার পর ১৫ বছর পার। ২০২৩ এর পঞ্চায়েত ভোটের আগেও সিঙ্গুরের গলায় সেদিনের আক্ষেপ স্পষ্ট। শিল্পের প্রশ্নে সিঙ্গুরে মিলেমিশে একাকার প্রায় সব রাজনৈতিক দল। অসম্পূর্ণই রয়ে গেল দ্য সিঙ্গুর স্টোরি। যতবার ভোট আসে, ততবার অপ্রাপ্তির আক্ষেপ ঝড়ে পড়ে সিঙ্গুরের গলায়। সিপিএম প্রার্থী সঞ্চিতা দেশমুখ বলছেন, “কারখানা হওয়া দরকার ছিল যুবকরা চাকরি পেত।’’ বিজেপি প্রার্থী মনীষা পাল বলছেন, “কত লোকের সুবিধা হতো। কত বেকার যুবকের চাকরি হত। সব স্বপ্ন ওরা শেষ করে দিল।’’                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget