এক্সপ্লোর

Panchayat Election : 'তৃণমূল যদি ভাবে রক্তের হোলি খেলবে, বিজেপিকেও সেই খেলাতে নামতে হবে' হুঁশিয়ারি সুকান্তর

Sukanta Majumdar:বুথ সভাপতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি বিজেপির। 'রাজ্য জুড়ে বেলাগাম সন্ত্রাস, এত কিছুর পরেও নীরব কমিশন', হিংসার জন্য কমিশনকেই দায়ী করে চিঠি বিজেপির।

পশ্চিম মেদিনীপুর : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের বিজেপি নেতার রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর ঝুলন্ত দেহ। আর যে মৃত্যু ঘিরেই নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলকে। ঘাসফুল শিবিরও পাল্টা দিয়েছে। 

সবংয়ে বিজেপি (BJP) নেতাকে খুনের অভিযোগ তুলে তৃণমূলকে (TMC) হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রাজ্য বিজেপির সভাপতি বলেছেন, 'তৃণমূল যদি ভাবে রক্তের হোলি খেলবে, বিজেপিকেও সেই খেলাতে নামতে হবে। তখন কিন্তু বলতে পারবে না যে, বিজেপি আইনশৃঙ্খলা মেনে চলছে না। কমিশন ব্যবস্থা না নিলে এবার বিজেপিই বাধ্য হবে ব্যবস্থা নিতে।' কিছুদিন আগেও কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে হুঙ্কার দিয়েছিলেন সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির সভাপতি বলেছিলেন, রাজ্যের যেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে পারবে না, সেখানে তাঁদের ভূমিকা নেবেন বিজেপি কর্মীরাই।

এদিকে, বুথ সভাপতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission) চিঠি বিজেপির। 'রাজ্য জুড়ে বেলাগাম সন্ত্রাস, এত কিছুর পরেও নীরব কমিশন', হিংসার জন্য কমিশনকেই দায়ী করে চিঠি বিজেপির। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বেশ কিছুদিন ধরেই দীপক সামন্তকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল তৃণমূল। তাঁর স্ত্রীকে বাড়িতে সাদা থান পাঠানো হয়।

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে ২১ দিনে ১২ জনের মৃত্য়ু হয়েছে রাজ্যে। আর ২ মাসে ৪ বিজেপি নেতার মৃত্য়ু হয়েছে। গত ১ মে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় খুন করা হয় বিজেপির বুথ সভাপতিকে। ২৪ মে নদিয়ার হাঁসখালিতে উদ্ধার হয় বিজেপির বুথ সহ সভাপতির ঝুলন্ত দেহ। এর ১২ দিনের মাথায় সবংয়ে বিজেপি নেতার রহস্য়মৃত্য়ু। বিজেপি-র তরফে খুনের অভিযোগ করা হলেও নিহত বিজেপি নেতার মায়ের দাবি, খুন নয়, সম্পত্তি নিয়ে অশান্তির জেরে আত্মহত্য়া করেছে তাঁর ছেলে। সবং থানায় নিহতের স্ত্রী ও বৌদির নামে অভিযোগ জানিয়েছেন নিহত বিজেপি নেতার মা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। খুন না আত্মহত্য়া, খতিয়ে দেখছে সবং থানার পুলিশ। 

আরও পড়ুন- 'মনোনয়ন পর্বে ৭৫৮ অভিযোগ, সবেতেই পদক্ষেপ' হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget