এক্সপ্লোর

Panchayat Election : পতাকা উঁচিয়ে আক্রমণকারীদের দিকে তাড়া, আক্রমণের মুখে পড়েও পাল্টা প্রতিরোধ গড়ে তুলল সিপিএম

CPM : মহম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তীর মতো সিপিএম নেতারাও সোশাল মিডিয়ায় বুঝিয়ে দিয়েছেন, 'আঠেরো আর তেইশ এক নয়'। 

কমলকৃষ্ণ দে, রুমা পাল ও সুদীপ চক্রবর্তী, পূর্ব বর্ধমান ও কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) মনোনয়ন পর্বে বিভিন্ন জায়গা থেকে যেমন অশান্তির ছবি সামনে আসছে, তেমন তৈরি হচ্ছে প্রতিরোধও। সোমবার কাকদ্বীপ থেকে বড়শুলে আক্রমণের মুখে পড়েও, পাল্টা প্রতিরোধ গড়ে তুলল সিপিএম (CPM)। মহম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তীর মতো সিপিএম নেতারাও সোশাল মিডিয়ায় বুঝিয়ে দিয়েছেন, 'আঠেরো আর তেইশ এক নয়+'। 

পঞ্চায়েতের মনোনয়ন পর্বে টানা অশান্তির ছবি দেখে অনেকেই বলছেন, এ তো আঠেরোর অ্য়াকশন রিপ্লে ! কিন্তু, এর মধ্য়ে ব্য়তিক্রমও আছে। আঠেরোর উল্টো পথে হেঁটে, অনেক জায়গাতেই এবার গড়ে উঠছে প্রতিরোধের মজবুত দেওয়াল। সোমবার মনোনয়নের তৃতীয় দিনে, সিপিএমের সেই পাল্টা প্রতিরোধের ছবি দেখা গেল তিন জায়গায়। বড়শুল, কাকদ্বীপ ও রানিনগরে।

পূর্ব বর্ধমানের বড়শুলে মনোনয়ন দিতে আসা সিপিএম প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের গাড়ি লক্ষ্য় করে ইট-পাটকেল ছোড়া হয়। কিন্তু পিছু না হঠে পাল্টা, আক্রমণের পথে হাঁটে সিপিএমও। পতাকা উঁচিয়ে আক্রমণকারীদের উদ্দেশে তেড়ে যান সিপিএম কর্মীরা। মঙ্গলবার আরও বড় জমায়েত করে মনোনয়ন দিতে আসার চ্য়ালেঞ্জও ছুড়েছেন তাঁরা।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে গিয়ে, এদিন বাধার মুখে পড়তে হয় বিজেপি-কংগ্রেসকে। কিন্তু লাঠি হাতে প্রতিরোধ গড়ে, বিডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন সিপিএমের প্রার্থীরা। মুর্শিদাবাদের রানিনগরেও মার খেয়ে, পাল্টা দেয় সিপিএম। আর এগুলো বিচ্ছিন্ন কয়েকটা জায়গার ঘটনা নয়, দলগত কৌশল, সেটা সিপিএম শীর্ষনেতৃত্বের বার্তায় পরিষ্কার। 

পতাকা এবং বাঁশের এই ছবি পোস্ট করে, সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম ইঙ্গিতপূর্ণ ফেসবুকে পোস্টে লিখেছেন, প্রস্তুতি। ২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তীও ফেসবুকে লিখেছেন, ২০১৮ নয়, এটা ২০২৩। মনে রাখে যেন শাসকের দালালরা। 

আরও পড়ুন- দিলীপ ঘোষকে 'চোর চোর' স্লোগান, তৃণমূলের দিকে অভিযোগ

এদিকে,  কলকাতা হাইকোর্ট প্রাথমিক প্রস্তাব দেয় ১৫ই জুন মনোনয়ন পেশের দিন শুরু,  ২১শে জুন মনোনয়নের শেষ দিন, ২৩শে জুন ক্রুটিনি, ২৬ শে জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ জুলাই নির্বাচন করা হোক।                          

আরও পড়ুন: শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget