এক্সপ্লোর

Panchayat Election: ৩ মামী ৩ দলের প্রার্থী, ভোট-লড়াইয়ে সরগরম মিমির মামাবাড়ি

Jalpaiguri: মিমি চক্রবর্তীর তিন মামীই এবার পঞ্চায়েত ভোটের প্রার্থী হয়েছেন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: তৃণমূলের তারকা সাংসদ। তাঁর মামাবাড়ির অন্দরে পঞ্চায়েতের লড়াই। জলপাইগুড়িতে মিমি চক্রবর্তীর মামাবাড়ি। তাঁরই তিন মামী এবার তিনটি যুযুধান দলের প্রার্থী।

জলপাইগুড়ি পুরাতন পান্ডা পাড়া এলাকায় ১৭/১৫৫ নং বুথে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর বাড়ি। আর সেই জলপাইগুড়ির পুরাতন পাণ্ডাপাড়াতেই রয়েছে চক্রবর্তী পরিবার। অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর মামার বাড়ি। এই পরিবারের সদস্যরাই এবার পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের আঙিনায়। মিমি চক্রবর্তীর তিন মামীই এবার পঞ্চায়েত ভোটের প্রার্থী হয়েছেন। বড় মামী কান্তা চক্রবর্তী খড়িয়া গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী, ওই একই পঞ্চায়েতে মেজো মামী পর্ণা নাগ চক্রবর্তী সিপিএমের প্রার্থী। আর অন্যদিকে ছোট মামী পুনম চক্রবর্তী লড়ছেন তৃণমূলের প্রতীকে। 

একসঙ্গে ঘর। একসঙ্গে সংসার। রাজনৈতিক আঙিনার লড়াই থাকতেই পারে। কিন্তু সেই লড়াই যাতে ব্যক্তিগত সম্পর্কে না পড়ে তার জন্য সতর্ক তিন জনই। ব্যক্তিগত সম্পর্কে যাতে আঁচ না পড়ে তা নিয়ে যে তাঁরা সতর্ক, সে কথা জানিয়েছে চক্রবর্তী পরিবারের তিন জা-ই। মিমির বড় মামী কান্তা চক্রবর্তী বলেন, 'জয়ের ব্যাপারে আশাবাদী। সবাই ভালবেসে যা ভোট দেবে।' জায়েদের সঙ্গে সম্পর্কে অত্যন্ত ভাল থাকবে, স্পষ্ট কথা কান্তা দেবীর। মেজো মামী পর্ণা নাগ চক্রবর্তী সিপিএমের প্রার্থী। তিনি বলেন, 'দলটা আলাদা। পারিবারিক সম্পর্ক একসঙ্গে, পরিবারের আপদ-বিপদ একসঙ্গে লড়ি। মতাদর্শগত ভাবেই আলাদা দল করি। সম্পর্কে কোনও প্রভাব পারবে না। আগেও যেমন ছিলাম। ভোটের পরেও তেমন থাকব।' জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। সুষ্ঠুভাবে ভোট হোক, ভোটদান-গণনা পর্ব শান্তিতে মিটুক, এটাই চান তিনি। ছোট মামী পুনম চক্রবর্তী তৃণমূলের প্রতীকে। তিনি বলেন, 'কোনওদিনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এবারই প্রথম রাজনীতির ময়দানে। আমাদের মধ্যে সেরকম কোনও ব্যাপার নেই। আমার প্রথমে পরিবার। এখন রাজনীতিতে নেমেছি।' পারিবারিক সম্পর্কে কোনও সমস্যা হবে না, নিশ্চিত পুনম। 

তিন মামীকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা করে প্রচারে নেমে পড়েছেন তিন জা। আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। তা নিয়ে সরগরম গোটা রাজ্য। চক্রবর্তী পরিবারে সবাই হাসবেন? না কি ভোটের লড়াইয়ে কেউ এগিয়ে-কেউ পিছিয়ে যাবেন? উত্তর মিলবে ১১ জুলাই।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget