এক্সপ্লোর

Panchayat Election : পঞ্চায়েতের আগে বিজেপি প্রার্থীর বাড়ির ফ্রি কোচিং সেন্টার পুড়িয়ে দিল দৃষ্কৃতীরা ! উত্তপ্ত নদিয়া

Nadia News : সবমিলিয়ে গ্রাম বাংলার নির্বাচনের আগে শিক্ষাদানের কেন্দ্রও ছাই হয়ে যাওয়া ঘিরে নতুন করে উত্তেজনা। ঘটনা নদিয়ার চাকদার গাংনাপুরে।

সুজিত মণ্ডল, নদিয়া : বেলাগাম সন্ত্রাসের হাত থেকে রক্ষা নেই শিক্ষাদান কেন্দ্রেরও ! পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে গোটা রাজ্যজুড়ে হিংসা-মারামারি-রক্তের স্রোতের ছবি। এবার ফ্রি কোচিং সেন্টারেও আগুন। বিনামূল্যে শিক্ষাদানের জন্য বাড়িতে ফ্রি কোচিং সেন্টার খুলেছিলেন বিজেপি প্রার্থী। পুড়িয়ে ছাই করে দেওয়া হল সেটাও ! অভিযোগ তৃণমূল আশ্রিত দৃষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে শট সার্কিটের তত্ত্ব শাসকদলের। সবমিলিয়ে গ্রাম বাংলার নির্বাচনের আগে শিক্ষাদানের কেন্দ্রও ছাই হয়ে যাওয়া ঘিরে নতুন করে উত্তেজনা। ঘটনা নদিয়ার চাকদার গাংনাপুরে।

নদিয়ার গাংনাপুর থানা এলাকার কৃষ্ণপুর আদিবাসী পাড়ার বাসিন্দা তথা চাকদা ৪৫ নম্বর জেলা পরিষদের বিজেপি (BJP Candidate) প্রার্থী সুস্মিতা সর্দারের অভিযোগ, গাংনাপুর থানার মাঝেরগ্রাম অঞ্চলের কৃষ্ণপুর আদিবাসী পাড়ায় বিরসা মুন্ডা কোচিং সেন্টারে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পাঠ্য বই, বিরসা মুন্ডার মূর্তিসহ একাধিক আসবাবপত্রও। যে ঘটনার পর রাতেই খবর দেওয়া হয় গাংনাপুর থানায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। 

শাসকদলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিযোগ শানালেও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কৃষ্ণপুর আদিবাসীপাড়া তৃণমূল কংগ্রেসের কনভেনার হরিদাস সর্দার বলেন, গতকাল ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল, সম্ভবত সেখান থেকে অথবা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই।

যদিও বিরসা মুন্ডা ফ্রি কোচিং সেন্টারে আগুন লেগে ভষ্মিভূত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার একাধিক স্কুল পড়ুয়া ওই কোচিং সেন্টারে বিনামূল্যে পড়াশোনা করত বলেই খবর। সেখান থেকে তাঁরা প্রয়োজন মতো বইও পেত। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এভাবে ফ্রি কোচিং সেন্টার আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক চাপানউতোর। 

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন

এদিকে, বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল সিপিএমের (CPM) বিরুদ্ধে। ডাবুক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী আপেল হক। তাঁর দাবি, গতকাল রাতে প্রচার সেরে ফেরার সময়, তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে বচসা হয়।  তৃণমূল (TMC) প্রার্থীর অভিযোগ, তার জেরেই বাড়িতে ঢোকার মুখে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে সিপিএমের দুষকৃতীরা। প্রাণে মারার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তৃণমূল প্রার্থী। সিপিএম প্রার্থী সাজিরুল শেখের দাবি, উল্টে তৃণমূল প্রার্থীই বাম কর্মী, সমর্থকদের মারধর করেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget