এক্সপ্লোর

Panchayat Election News : পাঁজরে আটকে গুলি, তাই নিয়েই কাটছে দিন ! বিজেপির সমর্থকের মর্মান্তিক অবস্থা কোচবিহারে

৮ জুলাই,  ভোটের লাইনে গুলিবিদ্ধ হন, এখনও সেই গুলি শরীরেই !


উজ্জ্বল মুখোপাধ্যায়, কোচবিহার: দিনহাটার ভাগনি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রেবতী বর্মন। বিজেপির সমর্থক। তাঁর এক আত্মীয় বিজেপির প্রার্থীও ছিলেন। স্বামী পরিযায়ী শ্রমিক। নুন আনতে পান্তা ফুরোনো সংসার।

৮ জুলাই,  ভোটের লাইনে গুলিবিদ্ধ হন তিনি। গুলি লাগে, তাঁর বাঁ দিকের পাজরে। গুলিবিদ্ধ অবস্থায় প্রায় ৪৫ মিনিট বুথের বাইরে পড়েছিলেন। পরে তাঁকে ভর্তি করা হয় নার্সিংহোমে। সেখানে তাঁর এক্সরে হয়। সেই এক্সরেতে দেখা গেছে, তাঁর বাঁ দিকের পাঁজরে বিঁধে রয়েছে গুলি।

পাঁজরে গুলি বিঁধে

সিটি স্ক্য়ানেও পাঁজরে গুলি বিঁধে থাকার ছবি ধরা পরেছে। গুলি বের করতে অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু, চিকিৎসকদের মতে, এই অবস্থায়, গুলি বের করতে গেলে তাঁর প্রাণ সংশয় হতে পারে। তাই বুকে গুলিবিদ্ধ অবস্থাতেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছেন। কিন্তু, শ্বাস নিতে গেলে কষ্ট হচ্ছে তাঁর।

আটকে থাকা গুলি বের করতে ভবিষ্য়তে অস্ত্রপচার করা হতে পারে। তবে পরিস্থিতি বিবেচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।

 মস্তিষ্কে বুলেট বিঁধেছিল বলে কখনও নাকি কোনও যন্ত্রণাতেই কাবু হতেন না জেমস বন্ড সিরিজের খলনায়ক রেনার্ড! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শরীরে বিঁধে থাকা বুলেট নিয়েই দিব্যি দশকের পর দশক কাটিয়ে দিয়েছেন চিনের শানডং প্রদেশের ৯৫ বছরের ঝাও হে। পঞ্চায়েত নির্বাচনে নিজের অধিকার প্রয়োগ করতে গিয়ে কোচবিহারের রেবতী বর্মনের পাঁজরে যে বুলেট বিঁধেছে, সেই যন্ত্রণার উপশম কি কোনও দিনও হবে? সারা জীবন ভোট সন্ত্রাসের এই ক্ষত কি তাঁর শরীর থেকে যাবে? শরীর থেকে গেলেও মনের ক্ষত মুছবে কী করে?                  

বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টের মুখে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ

অন্যদিকে, ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে গড়বেতায়। মধ্যপ্রদেশের ছায়া পড়েছে এবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। শুধু মারধর নয়, জল খেতে চাওয়ায় বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টের মুখে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল গড়বেতার মায়তায় বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে এসে মারধর করা হয়। আক্রান্ত পোলিং এজেন্ট মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। রাজ্য বিজেপির সহ সভাপতি সমিত দাস রাতে তাঁকে দেখতে যান। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

আরও পড়ুন                                
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget