এক্সপ্লোর

Mamata Banerjee : '২১ জুলাইকে আমরা শ্রদ্ধা দিবস হিসেবে পালন করব' বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Panchayat Election Results : ২১ জুলাই। শহিদ দিবস পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। সেদিনই সেলিব্রেশনের সঙ্গে অবশ্য 'শ্রদ্ধা দিবস' পালনের কথাও বলেছেন তিনি।

হাওড়া : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) ফলাফলে সবুজ ঝড়। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ সবেতেই জয়জয়কার তৃণমূল কংগ্রেসের (TMC)। আর যে জয়ের 'সেলিব্রেশন'-র জন্য শহিদ দিবসকে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই। শহিদ দিবস পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। সেদিনই সেলিব্রেশনের সঙ্গে অবশ্য 'শ্রদ্ধা দিবস' পালনের কথাও বলেছেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনে রাজ্য রক্তস্নাত হলেও বিক্ষিপ্ত ঘটনাক্রম ঘটেছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৩৫ দিনে ৪৭ জনের মৃত্যু হলেও রাজ্যের প্রশাসনিক প্রধান সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, ১৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে বেশিরভাগই তৃণমূল কংগ্রেস বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও 'দল নির্বিশেষে' হোমগার্ডের চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের মৃত্যুর ঘটনা নিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২১ জুলাই শ্রদ্ধা দিবস পালনের বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের কোথায় কোথায় কেমন ঘটনাক্রম, সে নিয়েও বিস্তারিত বলেছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বাংলায় ১১ কোটি মানুষ, বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ঘটেছে। পূর্ব বর্ধমানে একজন হৃদরোগে মারা গেছেন। পঃ বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। দঃ দিনাজপুর, উঃ ২৪ পরগনায় কিছুই ঘটেনি। কোচবিহারে একটা ঘটনা ঘটেছে, ইসলামপুরে একটা ঘটনা ঘটেছে'।

নবজোয়ার যাত্রাকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'নবজোয়ারে শান্তির বার্তা না দিলে আর বড় ঘটনা ঘটত। ৯০ শতাংশ সফল হয়েছি, ১০ শতাংশ ভুল থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে। গণনার পরেও ভাঙড়ে যা হয়েছে, তা না হলেও ভাল হত। যেই খুন করে থাকুক, কাউকে ছাড়া হবে না'। তৃণমূল সুপ্রিমো বলেছেন, 'পদক্ষেপ নিতে পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি।'

পাশাপাশি বিরোধীদের আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, 'ভোট নষ্ট করেছে, পুকুরে ব্যালট বাক্স ফেলছে, কেন গ্রেফতার হবে না?'
'হিংসাকে আমি সমর্থন করি না। পরিকল্পনা করে অশান্তি।' বাম-বিজেপি-কংগ্রেসকে আক্রমণে মমতা। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি এতদিন বাদে মুখ খুলছি, এতদিন সহ্য করেছি, কিন্তু তারও সীমা থাকে। বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে, এজন্য আমরা দুঃখিত। ভাঙড়, ডোমকলে আমাদের কর্মীর মৃত্যু হয়েছে, আমরা তো জিতিনি'। 

আরও পড়ুন- Durga Puja 2023 : প্রহর গোনার পালা শুরু, পুজোর বাকি ১০০ দিন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget