এক্সপ্লোর

Panchayat Election: ভোটলুঠের 'ভয়'! ব্যালট বক্স থানায় তৃণমূল প্রার্থী

Panchayat Poll: মালদায় দফায় দফায় হিংসার ঘটনা সামনে এসেছে। কোথাও বুথে গন্ডগোল। কখনও দুই যুযুধান রাজনৈতিক দলের মধ্যে লড়াই। এবার সামনে এলে ব্যালট ছিনতাইয়ের ঘটনাও। 

করুণাময় সিংহ, মালদা: ব্যালট বাক্স নিয়ে থানায় হাজির তৃণমূল প্রার্থী। চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের ১৯৬ নম্বর বুথের ঘটনা। ভোট চলাকালীন কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আতঙ্কে ভোটকেন্দ্র ছেড়ে পালান ভোট কর্মীরা। ব্যালট বাক্স নিয়ে চাঁচল থানায় চলে যান তৃণমূল প্রার্থী মতিউর রহমান। ভোট লুঠের আশঙ্কা থেকেই এই কাজ বলে তৃণমূল প্রার্থীর দাবি।  

মালদায় দফায় দফায় হিংসার ঘটনা সামনে এসেছে। কোথাও বুথে গন্ডগোল। কখনও দুই যুযুধান রাজনৈতিক দলের মধ্যে লড়াই। এবার সামনে এলে ব্যালট ছিনতাইয়ের ঘটনাও। 

কোথাও ছাপ্পার অভিযোগ:
মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পশ্চিম বেলশুঁড় প্রাথমিক বিদ্যালয়ের বুথের ভিতরে ঢুকে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কয়েকজন ভোটার জখম হন বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নেন ভোট কর্মীরা। স্থানীয়দের দাবি, বুথ দখল করে দেদার ছাপ্পা মারা হয়। কিছু ব্যালট লুঠ করে পুকুরে ফেলে দেওয়া হয়। মালদার ইংরেজবাজারেও দেদার ছাপ্পার অভিযোগ উঠেছে। ৩৭ ও ২২৪ নম্বর বুথ দখল করে প্রকাশ্যে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 

গুলিবিদ্ধ ভোটার:
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে এদি উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াচকের নওদা যদুপুর এলাকা। গুলিবিদ্ধ হন এক ভোটার। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে বুথ দখলের চেষ্টা করে তৃণমূল নেতা বকুল শেখের ভাই রাজু শেখ। সেইসময় প্রতিরোধ করে কংগ্রেস। ঝামেলা দেখে আতঙ্কে নওদা যদুপুরের কলিমুদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের ভোটকর্মীরা বুথ ছেড়ে পালান। তাঁদের আটকে বুথে ফেরত নিয়ে যান কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের অভিযোগ, রাস্তায় বাঁশ হাতে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।   

তৃণমূল কর্মী খুন:
ভোটের সকালে মালদার মানিকচকে হিংসায় প্রাণ হারিয়েছেন এক জন। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে তৃণমূল কর্মীকে গুলি করে, বোমা মেরে খুন করার অভিযোগ। নিহত শেখ মালেক তৃণমূলের অঞ্চল সভাপতির আত্মীয়। ভোট শুরুর আগে সকাল থেকে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। উভয়পক্ষের ৮ জন জখম হন। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে।

আক্রান্ত কংগ্রেস কর্মী:
হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল গ্রামে কংগ্রেস কর্মীকে কোপ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে, কংগ্রেস কর্মীর গলায় কোপ মারে তৃণমূলের দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় কংগ্রেস কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে রতুয়ায় বুথের বাইরে ব্যাপক বোমাবাজি হয়েছে। বাহারাল গ্রাম পঞ্চায়েতের ২২টি বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হাতে ব্যাগ ভর্তি বোমা নিয়ে এলাকায় দাপিয়ে দুষ্কৃতীদের দাপিয়ে বেড়ানোর অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনে ঢুকে পড়ল BJP, তুমুল বিক্ষোভ-ধস্তাধস্তি

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget