এক্সপ্লোর

Panchayat Elections 2023: সামশেরগঞ্জে গুলিকাণ্ডে গ্রেফতার দুই TMC কর্মী

TMC Worker Arrested in Samsherganj Shootout Case: সামশেরগঞ্জে গুলিকাণ্ডে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: দোরগড়ায় পঞ্চায়েত ভোট। আর তার আগেই হিংসা ঘটনা অব্যহত। অশান্তির ঘটনায় যবনিকা না পড়লেও সামশেরগঞ্জে গুলিকাণ্ডে (Samsherganj Shootout Case) এবার দুই তৃণমূল কর্মীকে (TMC Worker) গ্রেফতার করল পুলিশ। এর মধ্যে রয়েছেন তৃণমূল প্রার্থীর ভাইও।

রবিবার রাতে সামশেরগঞ্জের তিনপাকুরিয়া বাবুপুরে এলাকায় গুলিবিদ্ধ হন কংগ্রেস কর্মী আরিফ শেখ (Congress Worker)। অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কের দিকে। তারপরেই কার্যত উত্তপ্ত হয়ে উঠে এলাকা।  এই ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে সামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে আকবর আলি ও হাসিবুল সেখ নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, আকবর আলি এলাকার পঞ্চায়েত সমিতির ভাই। বুধবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে (Court) পাঠিয়েছে পুলিশ। 

মূলত রবিবার সামশেরগঞ্জে  তৃণমূল বিধায়কের সামনেই গুলি চালানোর অভিযোগ তোলে কংগ্রেস। রাস্তা অবরোধ করে তারা প্রতিবাদেও নামে। এদিকে ওই দিন সামসেরগঞ্জে নির্বাচনী প্রচার ছিল তৃণমূলের। সেইসময়ই গুলি চালানোর অভিযোগ ওঠে। বাবুপুর অঞ্চলে গুলি চলে বলে অভিযোগ করেন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। তৃণমূল বিধায়কের দাবি, তাঁর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ হয়েছে। এরপর কোনওরকমে প্রাণে বেঁচে যান তিনি। যদিও কংগ্রেসের দাবি, বিধায়কের নের্তৃত্বেই এই ঘটনা ঘটেছে।  আর সেই ঘটনাই মোড় নিয়েছে গুলিবর্ষণের দিকে। তবে কে বা কারা এই ঘটনার জন্য দায়ি, তা নিয়ে প্রশ্ন-উত্তরের মধ্যেই এবার গ্রেফতার হলেন  দুই তৃণমূল কর্মী। 

তবে গ্রেফতারের আগেই কংগ্রেস প্রার্থী আনারুল বিপ্লব সরাসরি আমিরুলের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন।  আমিরুলের দাবি ছিল,  আমার গাড়িতেই হামলা চালানো হয়েছিল। এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে কংগ্রেসই। নির্বাচন যতো এগিয়ে আসছে, অশান্তি বাড়ছে। আমি কোনও দুষ্কৃতী নই, অস্ত্র নিয়েও ঘুরি না। আমাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল, বলে অভিযোগ তুলেছেন তিনি।  

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

প্রসঙ্গত, রাজ্যের জেলায় জেলায় হিংসার ঘটনা অব্যহত। কোথাও মুড়ি মুড়কির মত বোমাবাজি, কোথাও বেধড়ক মার, প্রার্থীর বাড়ি অবধিও পৌঁছেছে হামলা। আর এমন অবস্থার মাঝেই  রাজনৈতিক ময়দানে নির্বাচনী প্রচার নিয়ে জোর লড়াই চলছে। প্রায় প্রতিটা দলই কমবেশি একে-অপরের বিরুদ্ধে তোপ দাগছে, তুলছে অশান্তির অভিযোগ। তবে এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনায় গ্রেফতার হলেন খোদ শাসকদলের কর্মীরাই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget