এক্সপ্লোর

Panchayat Poll 2023: তালাই খুলতে পারলেন না কর্মীরা, দেওয়ালে গুলির দাগ স্পষ্ট ভাঙড়ের স্বাস্থ্যকেন্দ্রে

Panchayat Election 2023: মনোনয়ন জমা দেওয়া শুরু হওয়ার পর থেকেই ভাঙড়ের আইনশৃঙ্খলার স্বাস্থ্য় যে মোটেও ভাল ছিল না, তা এই ছবিগুলি থেকেই স্পষ্ট।

পার্থপ্রতিম ঘোষ, ভাঙড়: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ভাঙড়ের আইনশৃঙ্খলার স্বাস্থ্যের বেহাল পরিস্থিতি। ভাঙড়ের স্বাস্থ্যকেন্দ্রেই তার ছাপ স্পষ্ট। দেওয়ালে গুলির দাগ স্পষ্ট। ২ দিন বন্ধ থাকার পর, শনিবার স্বাস্থ্যকেন্দ্রে এসে তালাই খুলতে পারলেন না কর্মীরা। স্থানীয়দের চোখেমুখে এখনও স্পষ্ট আতঙ্কের ছাপ।

আইনশৃঙ্খলার স্বাস্থ্যের বেহাল পরিস্থিতি: মনোনয়ন জমা দেওয়া শুরু হওয়ার পর থেকেই ভাঙড়ের আইনশৃঙ্খলার স্বাস্থ্য় যে মোটেও ভাল ছিল না, তা এই ছবিগুলি থেকেই স্পষ্ট। হাতে বাঁশ, লাঠি, মুখে কখনও কাপড়, কখনও মুখোশ, হাতে বোমা। আর ভাঙড়ের আইনশৃঙ্খলার স্বাস্থ্য়ের এই বেহাল অবস্থার ছাপ পড়েছে মেলার মাঠের পাশের স্বাস্থ্য়কেন্দ্রেও। মঙ্গলবার এখানেই ভয়ঙ্কর বোমাবাজি হয়। মুড়ি মুড়কির মতো বোমা পড়ার পাশাপাশি চলে গুলিও। মাঠের ঠিক লাগোয়া স্বাস্থ্যকেন্দ্রের দেওয়ালে গিয়ে লাগে গুলি।                                        

এরপর, বুধবার, সকাল সাড়ে ১০ টা থেকে সকাল ১১ টা। মাত্র আধ ঘণ্টার জন্য খোলা হয়েছিল স্বাস্থ্যকেন্দ্রটি। কর্মীদের দাবি, এরপরই 'ওপরমহলের' নির্দেশে তালা লাগিয়ে দেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে। ২ দিন বন্ধ থাকার পর, শনিবার তালা খুলতে যান কর্মীরা। কিন্তু সেই তালা খোলা যায়নি। কারণ, অশান্তির দিন, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা। তালা না খোলা গেলেও আটকে যায় লক। স্বাস্থ্যকেন্দ্রের এক কর্মী বলেন, “হেড অফিস থেকে বলেছিল সেদিন বন্ধ করে দিতে। তারপর থেকে এসে দেখছি আর তালা খুলছে না।’’                                                                  

রাজায় রাজায় লড়াইয়ের জেরে বিপাকে উলুখাগড়ারা। স্বাস্থ্যকেন্দ্রের বাইরে দীর্ঘক্ষণ বসে হয়রানির শিকার হতে হচ্ছে স্থানীয় রোগীদের। এখনও তাঁদের চোখেমুখে আতঙ্কের ছাপ। এই গোলাগুলি-বোমাবাজি কবে বন্ধ হবে? কবে নিশ্চিন্তে মানুষ ঘর থেকে বেরোবে? আরোগ্য় নিকেতনের দেওয়ালে গুলির ক্ষত কবে মুছবে? ভাঙড়ের এক বাসিন্দা বলেন, “২ দিন ধরে ঘরে বসে আছি। আজকে এসে দেখছি তালা খুলছে না। দিওয়ালির থেকেও বেশি ফাটছিল বাজি।''

আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget