এক্সপ্লোর

Panchayat Poll 2023: 'ভোট ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়, গণতন্ত্রের নিয়ম মেনে ভোট দিন' বার্তা রাজ্যপালের

Panchayat Election 2023: গণতন্ত্রের উৎসবে খুনের ঘটনায় সরব হয়েছেন রাজ্যপাল। পাশাপাশি সন্ত্রাস নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। 

কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Poll 2023) বেলাগাম সন্ত্রাস। রাস্তায় রাজ্যপাল। ব্যারাকপুর থেকে গেলেন বারাসাতে। কথা বললেন আক্রান্তদের সঙ্গে। গণতন্ত্রের উৎসবে খুনের ঘটনায় সরব হয়েছেন রাজ্যপাল। পাশাপাশি সন্ত্রাস নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। 

কড়া বার্তা রাজ্যপালের: পঞ্চায়েত ভোটে রাস্তায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Anand Bose)। তিনি বলেন,' শান্তিপূর্ণ নির্বাচন আশা করেছিলাম। কিন্তু চতুর্দিকে খুন হচ্ছে। মানুষ জানিয়েছে গুন্ডারা ভোট দিতে যেতে বাধা দিচ্ছে। প্রিসাডিং অফিসারও কোনও কোনও সময় সহায়তা করছেন না। এটা বন্ধ হওয়া দরকার। ভোট ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়। সকলকে বলব গণতন্ত্রের নিয়ম মেনেই ভোট দিন।'

লাগাতার হানাহানি। মুহুর্মুহু পড়ল বোমা। চলল গুলি। জখম বহু। ব্যালট লুঠ, বুথ জ্যামের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রক্তস্নাত ২০২৩-এর পঞ্চায়েত ভোট।উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় অশান্তির ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে অব্যাহত হিংসা। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) বাংলা যেন কার্যত কুরুক্ষেত্র। ভোট ঘোষণা থেকে গতকাল রাত পর্যন্ত, অর্থাৎ ভোট পর্বের আগে এক মাসে মৃত্যু হয়েছে ২০ জনের। আর ভোটের দিনও পরপর খুনের ঘটনা ঘটেই চলেছে। এখনও পর্যন্ত শুধুমাত্র ভোটের দিন সকালে মৃত্যু হল ১১ জনের। কোচবিহারে খুন বিজেপির পোলিং এজেন্ট। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক- চাপড়ায় খুন ৪ তৃণমূল কর্মী। আউশগ্রামে মৃত্যু সিপিএম কর্মীর। কোচবিহারে খুন বিজেপি কর্মী। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মীর মৃত্যু। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক-চাপড়া, বাসন্তী, কাটোয়া- খুন ৬ তৃণমূল কর্মী। লালগোলা-আউশগ্রামে সিপিএম, নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু।

ভোট দেখতে রাস্তায় রাজ্যপাল: ভাঙড়ের বোমা বিছানো পথ থেকে বারুদ-বিধ্বস্ত ক্য়ানিং, সন্ত্রাস-বিদ্ধ কোচবিহার থেকে হিংসা কবলিত বাসন্তী, মুর্শিদাবাদ। ভোট হিংসার খবর পেয়ে কখনও গ্রাউন্ড জিরোয় পৌঁছে গেছেন রাজ্য়পাল। কখনও হিংসা সামাল দিতে, রাজভবনে খুলেছেন পিস রুম। এবার পঞ্চায়েত নির্বাচনের দিনও ভোট পরিদর্শনে সি ভি আনন্দ বোস। ভোট দেখতে এদিন সকালেই বেরিয়ে পড়েন তিনি। প্রথমে ব্যারাকপুরে যান। সেখান থেকে পৌঁছন ব্যারাকপুরে। কথা বলেন আক্রন্তদের সঙ্গে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget