এক্সপ্লোর

Panchayat Poll 2023: অল্প সময়ে কী করে মনোনয়ন জমা সম্ভব? প্রশ্ন বিরোধীদের

WB Panchayat Election 2023: কবে হবে পঞ্চায়েত ভোট? এতদিন, এই প্রশ্নে টানাপোড়েন চলছিল। আর, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর, শুরু হল নতুন টানাপোড়েন।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। রবিবার বাদ দিয়ে, কাল থেকে ১৫ই জুন পর্যন্ত রোজ মনোনয়ন জমা করা যাবে। সকাল ১১ থেকে দুপুর ৩টে পর্যন্ত জমা করা যাবে মনোনয়নপত্র। এত অল্প সময়ে কী করে মনোনয়ন জমা সম্ভব? এই প্রশ্ন তুলছে বিরোধীরা।

সময়সীমা নিয়ে প্রশ্ন: কবে হবে পঞ্চায়েত ভোট? এতদিন, এই প্রশ্নে টানাপোড়েন চলছিল। আর, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর, শুরু হল নতুন টানাপোড়েন। এবার, উদ্বেগ মনোনয়ন দাখিলের জন্য় নির্দিষ্ট করে দেওয়া সময়সীমা নিয়ে। কারণ, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে, ৯২৮টি জেলা পরিষদের আসন, পঞ্চায়েত সমিতির মোট আসন ৯ হাজার ৭৩০টি এবং গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজারেরও বেশি আসন রয়েছে।

আর, এই বিপুল সংখ্য়ক আসনে, মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় মাত্র ২৪ ঘণ্টা। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ই জুন, অর্থাৎ শুক্রবার থেকে শুরু করে, ১৫ই জুন অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন জমার সময়সীমা দেওয়া হয়েছে। রবিবার, বাদ দিলে মনোনয়ন জমা দেওয়ার জন্য পাওয়া যাচ্ছে ৬ দিন। আর, এই ৬ দিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, অর্থাৎ ৪ ঘণ্টা করে মনোনয়ন জমা দেওয়া যাবে। অর্থাই, টানা ঘণ্টার হিসাব ধরলে, মনোনয়ন জমা দেওয়ার জন্য মোট ২৪ ঘণ্টা সময়সীমা বরাদ্দ করা হয়েছে। আর, এখানেই বিরোেধীরা প্রশ্ন তুলছেন, এত হাজার হাজার আসন, এত প্রার্থী, তার মনোনয়ের জন্য পর্যাপ্ত সময় কোথায় দেওয়া হল?

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় ট্য়ুইট করে বলেছেন, “মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নির্দেশে বিকেল সাড়ে ৫টার সময় রাজ্য় নির্বাচন কমিশন ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করল। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ৯ জুন অর্থাৎ শুক্রবার থেকে। আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। অর্থাৎ প্রায় ৭৪ হাজার মনোনয়ন দাখিলের জন্য় সময় মাত্র ৫ দিন। রিগিং শুরু হয়ে গেল। অন্য়ান্য় রাজনৈতিক দলগুলো যাতে বাদ থেকে যায়, সেজন্য়ই মনোনয়ন জমা দেওয়ার জন্য় এই অল্প সময়। মমতা বন্দ্য়োপাধ্য়ায় কেন নির্বাচন করানোর ছল করছেন? সরাসরি ফল ঘোষণা করে দিলেই পারেন।’’ পঞ্চায়েত ভোটের ঘণ্টা বাজলেও, মনোনয়ন জমার জন্য দেওয়ার ঘণ্টা নিয়েই এখন তরজা সপ্তমে উঠেছে।

 

আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget