এক্সপ্লোর

Panchayat Poll 2023: ভোটের দফা বাড়ানোর দাবিতে সরব, নির্বাচন কমিশনারকে ফের নিশানা শুভেন্দুর

Suvendu Adhikari: "ভোটের দফাও বাড়াতে হবে। মুখ্যমন্ত্রীর কথায় চলছেন রাজীব সিন্হা।'' অভিযোগ শুভেন্দু অধিকারীর। 

কলকাতা: শুধু কেন্দ্রীয় বাহিনীর (Central Force) সংখ্যা বাড়ালে হবে না। ভোটের দফাও বাড়াতে হবে। দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। একই সঙ্গে ফের রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীর কথায় চলছেন রাজীব সিন্হা। অভিযোগ শুভেন্দু অধিকারীর। 

ভোটের দফা বাড়ানোর দাবিতে সরব: এদিন বিরোধী দলনেতা বলেন, "যদি ২০১৩ র মতো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করতে হয়, সব গ্রামীণ বুথগুলিকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে দিতে হয়, তাহলে দফা বাড়ানো ছাড়া কোনও বিকল্প নেই। ২০১৩ সালে টাকা দিতে হয় রাজ্যকে। কিন্তু এবার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে তারা প্রোভাইড। সমস্যা হল রাজীব সিনহাকে নিয়ে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে, কথা নির্দেশের বাইরে যেতে চাইছেন না। কমিশনারকে সরানো বা তার উপর নজরদারি করানোর জন্য স্পেশাব অবজার্ভার নিয়োগ করা ছাড়া এর কোনও সমাধান নেই। কমিশনের লোকেরাই বলছেন তাঁরা কিছু জানেন না। সঞ্জয় বনশাল, রাজীব সিনহা বসে সব ঠিক করছেন।''

বুধবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ‘সব জেলায় যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশন রিক্যুইজিশন পাঠাবে এবং যত সংখ্যক কোম্পানি বা ব্যাটেলিয়নের জন্য রিক্যুইজিশন পাঠানো হবে, তা ২০১৩-র পঞ্চায়েত ভোটের থেকে কোনওভাবেই কম হবে না। কারণ, ১০ বছর পর, ২০২৩-এ জেলার সংখ্যা এবং ভোটারের সংখ্যা নিশ্চিতভাবে ২০১৩-র থেকে বেশি। তাই আমরা আশা করছি, রাজ্য নির্বাচন কমিশন এই নির্দেশ সঠিকভাবে কার্যকর করবে এবং তা না করার চেষ্টা করলে, তার ফল ভুগতে হবে। এর পাশাপাশি, নির্দেশনামায় প্রধান বিচারপতি আরও বলেন, আদালত মনে করে যে, পঞ্চায়েত নির্বাচনের দিন অন্যান্য রাজ্য থেকে বাহিনী এনে মোতায়েন করলে তাতে আশানুরূপ ফল মিলবে না। কত বাহিনী প্রয়োজন, তা রাজ্য নির্বাচন কমিশন স্বাধীনভাবে মূল্যায়ন করবে এবং তা করতে হবে সৎভাবে। কারণ, সুষ্ঠু এবং অবাধ ভোট নিশ্চিত করা এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা করা রাজ্য নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়বদ্ধতা।’

আগামী ৮ জুলাই একদফাতে রাজ্যে পঞ্চায়েক নির্বাচন। ২০১৩ সালে পঞ্চায়েত ভোটে ৮২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবারের পঞ্চায়েত নির্বাচনের জন্য আগেই ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা জানিয়েছিলেন, আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য রিক্যুইজিশন পাঠানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর প্রক্রিয়া শুরু। এর আগে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল । এখনও পর্যন্ত রাজ্যে মোট ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য বিজ্ঞপ্তি জারি। 

আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget