এক্সপ্লোর

Panchayat Poll 2023: নলহাটিতে জয়ী এনআইএ-র হাতে গ্রেফতার তৃণমূল প্রার্থী

পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই NIA-র হাতে গতকাল গ্রেফতার হন বীরভূমে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী।

কলকাতা: নলহাটিতে জয়ী এনআইএ-র হাতে গ্রেফতার তৃণমূল প্রার্থী। বেআইনিভাবে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গতকাল গ্রেফতার করা হয় তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার আগে গ্রেফতার করা হয় তাঁকে। আর এদিন ভোটের ফল প্রকাশের পরই দেখা যায় জয়ী হয়েছেন ওই তৃণমূল প্রার্থী। 

পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই NIA-র হাতে গতকাল গ্রেফতার হন বীরভূমে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। বেআইনিভাবে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে বীরভূমের নলহাটির পাথর ব্যবসায়ী ও বানিওর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী মনোজ ঘোষকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। সোমবার নলহাটি থানায় পৌঁছয় এনআইএ-র সাতজনের একটি তদন্তকারী দল। আদালতের নির্দেশ অনুযায়ী সেখানে ডেকে পাঠানো হয় তৃণমূল নেতাকে। সূত্রের খবর, প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বক্তব্যে অসঙ্গতি মেলায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থীকে গ্রেফতার করে এনআইএ।

ঘটনার সূত্রপাত, ২০২২-এর জুন মাসে বীরভূমের মহম্মদবাজারে। তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার করে কলকাতা পুলিশের STF। গাড়ির চালককে আটক করা হয়।তাঁকে জিজ্ঞাসাবাদ করে ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং ১ হাজার ৯২৫ কেজি জিলেটিন স্টিক ও আরও ২ হাজার ৩২৫টি ডিটোনেটর উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। এরপর ২০২৩-এর জানুয়ারি মাসে রিন্টু শেখ নামে একজনকে গ্রেফতার করে NIA। সেই সূত্র ধরে, এরপর রানিগঞ্জ থেকে মিরাজুদ্দিন এবং বিকাশভবন থেকে নুরুজ্জামান নামে একজনকে গ্রেফতার করা হয়। পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার নুরুজ্জামান বিকাশ ভবনে National Informatics Centre বা NIC-র প্রোজেক্টে কাজ করতেন। এই মমালায় ২৮ জুন এনআইএ-র বিশেষ আদালতে একটি চার্জশিটও জমা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা। আর সেদিনই নলহাটিতে তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মনোজ ঘোষের একটি কারখানায় অভিযান চালায় এনআইএ। ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ১৩০টি জিলেটিন স্টিক, একটি আগ্নেয়াস্ত্র, ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

NIA সূত্রে দাবি, এরপর থেকে তিনবার তৃণমূল নেতা মনোজ ঘোষকে নোটিস পাঠানো হলেও, একবারও হাজির হননি তিনি। গত সাত জুলাই, আদালতে বিষয়টি জানায় এনআইএ।এরপর তৃণমূল নেতা মনোজ ঘোষকে তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দেন বিচারক।এদিন আদালতের নির্দেশ অনুসারেই ডেকে পাঠানো হয় মনোজকে। শেষমেশ তাঁকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা। সোমবারই কলকাতায় নিয়ে আসা হয় ধৃত তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে।

আরও পড়ুন: Hair Thinning: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget