এক্সপ্লোর

Panchayat Poll 2023 : তৃণমূল ছেড়ে কংগ্রেসে নাম লেখানো প্রার্থীর বাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা

টিকিট না পেয়ে এবার কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, মনোনয়ন তুলে নিতে চাপ দিয়ে নিয়মিত হুমকি দিচ্ছে তৃণমূল।

শুভেন্দু ভট্টাচার্য, সুনীত হালদার ও সুব্রত গলুই, কোচবিহার, হাওড়া: কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজি, তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমা। মনোনয়ন-পর্বের শেষ বেলাতেও উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় বোমা-সন্ত্রাস। কোথাও বিরোধী প্রার্থীর বাড়িতে বোমা ছুড়ে ভয় দেখানোর চেষ্টার অভিযোগ উঠল। কোথাও আবার খোদ শাসকদলের প্রার্থীর বাড়ির সামনে বোমা পড়ে থাকতে দেখা গেল।

 টিকিট না পেয়ে এবার কংগ্রেসের হয়ে মনোনয়ন

কোচবিহারের দিনহাটার পুঁঁটিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নুরুল ইসলাম। টিকিট না পেয়ে এবার কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, মনোনয়ন তুলে নিতে চাপ দিয়ে নিয়মিত হুমকি দিচ্ছে তৃণমূল। রাজি না হওয়ায়, গতকাল তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।

নমিনেশন প্রত্যাহার না করলে জানে মারব হাত পা ভাঙব বলে নাকি এসেছে ফোনে হুমকি, জানালেন নুরুল ইসলাম । 

' টিকিটের জন্য তৃণমূলের পিছু পিছু ঘুরল'

নুরুলের এই দাবি উড়িয়ে ভোট পাবে না জেনে সহানুভূতি আদায়ের জন্য বোমাবাজির নাটক,পাল্টা দাবি তৃণমূলের। তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি সামশুল মিয়া জানালেন, ' কিছুদিন আগে টিকিটের জন্য তৃণমূলের পিছু পিছু ঘুরল...টিকিট না পেয়ে কংগ্রেসে...ভোট পাবে না বুঝে বোমা রেখে নাটক করে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে' 

উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার উলুবেড়িয়া

উত্তরে যখন আক্রান্ত বিরোধী প্রার্থী, তখন দক্ষিণে খোদ শাসকের ঘরেই হামলা চালানোর অভিযোগ উঠল। মনোনয়ন পর্বের শেষ দিনে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুর এলাকা। যুব তৃণমূলের অঞ্চল সহ সভাপতি খোকন মণ্ডলের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় গাড়ি, মোটরবাইক। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে রাজাপুর থানার পুলিশ।

পঞ্চায়েত ভোটের আগে থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হচ্ছিল। এবার মনোনয়ন-পর্বে তাই দিয়েই চলল প্র্যাকটিস ম্যাচ।                 

আজও দলবদল অব্যাহত           

পঞ্চায়েত ভোটের আগে, মালদায় তৃণমূল বড় ধাক্কা খেল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, চাঁচল গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান উৎপল তালুকদার। দুর্নীতি সহ একাধিক অভিযোগে ক্ষোভ উগড়ে দিয়ে দল ছাড়লেন তিনি। যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।       

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget