এক্সপ্লোর

Panchayat Poll 2023 : ' না হলে তো আমরা না খেয়ে মরব ' জয়ী বিজেপি প্রার্থীর কাছে ডুকরে উঠলেন চিরঞ্জিতের মা

Panchayat Poll Violence : 'রোজগারের ছেলে আমার চলে গেছে। আমার এখন সংসারটা কে দেখবে?', ডুকরে উঠলেন নিহত চিরঞ্জিত কারজির মা দুলালি কারজি। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কোচবিহার :  বাড়ির প্রধান রোজগেরে ছিল ছোট ছেলে। কিন্তু ব্যালটে ভোট দিতে গিয়ে, তাঁকে কেড়ে নিয়েছে বুলেট। এবার কীভাবে চলবে সংসার? ভেবে উঠতে পারছেন না, দিনহাটার ( Dinhata ) নিহত চিরঞ্জিত কারজির মা। পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল ( TMC )  ও বিজেপির ( BJP ) নেতৃত্ব। 

 ডুকরে উঠলেন নিহত চিরঞ্জিত কারজির মা

'আমার ছেলে চলে গেছে, সংসারটা কেমন করে চলবে? আমার স্বামী আছে, আমার ছেলে আছে ... রোজগারের ছেলে আমার চলে গেছে। আমার এখন সংসারটা কে দেখবে?', ডুকরে উঠলেন নিহত চিরঞ্জিত কারজির মা দুলালি কারজি। 

ছোট ছেলের সঙ্গে গেছিলেন ভোট দিতে। সেই ভোটই যে ছেলেকে কেড়ে নেবে, তা কি আর কোনও মা কল্পনাতেও ভাবতে পারেন! কিন্তু, সেই মর্মান্তিক বাস্তবটাই ঘটেছে দিনহাটার দুলালি কারজির ক্ষেত্রে! 


'আমার সংসার কী করে চলবে?'

৮ জুলাই, মা-কে নিয়ে দিনহাটার কালীরপাট মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে, ভোট দিতে গিয়েছিলেন চিরঞ্জিত। দাঁড়িয়ে ছিলেন ভোটের লাইনে। সেই সময়, আচমকা ভোট কেন্দ্রের বাইরে হামলা চালায় দুষ্কৃতীরা। তাদের ছোড়া গুলিতেই মৃত্যু হয় বছর তেইশের যুবকের।

দাদা ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করেন। আর চিরঞ্জিত দিন মজুরের মূলত তাঁর আয়েই চলত চারজনের সংসার কিন্তু এখন সে চলে যাওয়ায়, গোটা পরিবারের উপর থেকেই যেন ছাদটা সরে গেছে। 

 নিহত চিরঞ্জিত কারজির মা বললেন, 'আমার দেখার মতো কেউ নেই, খাব কী? কাজ করার আমার সংসারের মাথাটা চলে গেছে। আমার এখন কেমন করে চলবে? ...কাজ তো করছে, আমার স্বামী করছে, ছেলে করছে। আমার ছেলে হচ্ছে উপযুক্ত, মাকে কি কাজ করতে দেয়? উপযুক্ত ছেলে থাকতে? আমার সংসার কী করে চলবে?'

 প্রসেনজিৎ কারজির বাবা বলছেন, 'ওর আয়েই মূলত চলত, আমি তো সামান্য টাকা পেতাম। এখন তো আর ফিরে যেতেও পারব না। এই পরিবারকে রেখে যাব কী করে?' 

চিরঞ্জিতের রাজনৈতিক পরিচয়

নিপাট এক সাধারণ এক ভোটার হলেও, চিরঞ্জিতের রাজনৈতিক পরিচয় নিয়ে তরজার জল গড়িয়েছে অনেক দূর। তবে এখন তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছে তৃণমূল-বিজেপি সবাই। বৃহস্পতিবার নিহতের বাড়িতে এসেছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জয়ী বিজেপি প্রার্থী। মা কেঁদে বললেন, তোমরা পাশে থেকো, না হলে তো আমরা না খেয়ে মরব।...

জয়ী বিজেপি প্রার্থীর আশ্বাস, আমরা আছি, সবসময় আপনার পাশে আছি। অন্যদিকে উদয়ন গুহও বলছেন, ওর দাদা এসেছিল, আমরা কিছু একটা করে দেওয়ার ব্যবস্থা করছি।  

আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আশ্বাস তো সবাই দিচ্ছেন, কিন্তু আদতে সারাজীবন পরিবারটাকে দেখবে কে ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget