এক্সপ্লোর

PM Modi Rally in Bengal:'সকালেই ভোট দিন, তৃণমূলের গুন্ডারা বাধা দিলে রুখে দাঁড়ান', ২ পরামর্শ প্রধানমন্ত্রীর

Election 2024:'গরম যতই হোক, সকাল সকাল ভোট দিন। আর তৃণমূলের গুন্ডারা ভোটদানে বাধা দিলে রুখে দাঁড়ান', কোচবিহারের সভার একেবারে শেষ পর্যায়ে এসে ভোটারদের জন্য দুই 'পরামর্শ' দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কোচবিহার: 'গরম যতই হোক, সকাল সকাল ভোট দিন। আর তৃণমূলের গুন্ডারা ভোটদানে বাধা দিলে রুখে দাঁড়ান', কোচবিহারের (PM Rally In Coochbehar) সভার একেবারে শেষ পর্যায়ে এসে ভোটারদের জন্য দুই 'পরামর্শ' দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে সংযোজন, 'এবার নির্বাচন কমিশন যথেষ্ট কড়া। আপনার প্রত্যেকটি ভোটের মূল্য তারা জানে। তাই ভয় না পেয়ে ভোট দিতে যেতে হবে।'

বিজেপি ও... 
লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছিল, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য এবার আরও কড়া ব্যবস্থা করা হচ্ছে। তবে এই পথে যে বাধা রয়েছে, সে কথা স্বীকারও করে নেয় তারা। মূলত, চার প্রতিবন্ধকতাকে চিহ্নিত করেছিল কমিশন।  এই চার প্রতিবন্ধকতাকে 4Ms বলে উল্লেখ করে তারা। এই চার 'M' ছিল, Muscle, Money, Misinformation, MCC Violation।  পাশাপাশি জানান, নির্বাচনে হিংসা কোনও ভাবেই কাম্য নয়। দেশের কোনও প্রান্তে হিংসার খবর মিললে, কমিশন কঠোর পদক্ষেপ করবে। কাউকে রেয়াত করা হবে না। যদিও বিরোধী শিবিরের অভিযোগ, বিজেপির হয়ে কাজ করছে খোদ নির্বাচন কমিশনই। এদিন স্বয়ং তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটে সভায় বলেন, 'যার বিয়ে সে নিজেই পুরোহিত। বিজেপি আর নির্বাচন কমিশন এক হয়ে কাজ করছে। সেই কারণেই নির্বাচনী আচরণ বিধি মানে না বিজেপি।' তার পর, বিকেলে, সেই কোচবিহারেরই জনসভায় নির্বাচন কমিশন সম্পর্কে এহেন মন্তব্য প্রধানমন্ত্রীর। 

প্রধানমন্ত্রী মন্তব্য ও বিজেপির অভিযোগ...
প্রসঙ্গত, অতীতে একাধিক নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে পেশিশক্তি প্রয়োগের অভিযোগে সরব হয়েছেন বিরোধী নেতারা। গত পঞ্চায়েত ভোটেও কম-বেশি এই ধরনের অভিযোগ শোনা যায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে বীরভূমের দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর অভিযোগের বিষয়টিও। তিনি জানিয়েছিলেন, তৃণমূলের ভয়ে প্রচারে যেতে পারেননি। এই অভিযোগ তুলে ভোটারদের বাড়িতে চিঠি পাঠিয়ে ভোট চান তিনি। যদিও তৃণমূল প্রার্থীর কটাক্ষ, হারবে জেনে নাটক করে বিজেপি। তা ছাড়া, পঞ্চায়েত ভোটের গোটা পর্বে রক্তপাতের স্মৃতি এখনও স্পষ্ট। তবে সেখানে, নিহতের তালিকায় তৃণমূল কর্মীরাও ছিলেন। এবার ভোটঘোষণার সময় থেকেই আরও কড়া হওয়ার বার্তা দিয়েছে কমিশন। শেষমেশ কী বয়, তা অবশ্য সময়ই বলবে।

আরও পড়ুন:'শীতলকুচিতে মানুষ মেরে এখনও হাতের রক্ত মোছেনি', দেবাশিসকে প্রার্থী করায় BJP-কে আক্রমণ মমতার

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget