এক্সপ্লোর

Modi On Election Result 2024:ভোটের ফলপ্রকাশের পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর

PM Narendra Modi: 'টানা তিনবার এনডিএ-র ওপর আস্থা রাখল জনতা। দেশের ইতিহাসে অভূতপূর্ব ফল হয়েছে', এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর।

নয়াদিল্লি: ভোটের ফলপ্রকাশের (Election Result 2024) পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন প্রধানমন্ত্রী (PM Modi On NDA Performance)। 'টানা তিনবার এনডিএ-র ওপর আস্থা রাখল জনতা। দেশের ইতিহাসে অভূতপূর্ব ফল হয়েছে। দেশবাসীর আকাঙ্খা পূরণের লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে এগোবে বিজেপি', এক্স হ্যান্ডলে পোস্ট নরেন্দ্র মোদির।  

বিশদ...
এবার ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়েছিল এনডিএ। আলাদাভাবে বিজেপি ৩৭০ আসনের জন্য লড়াই করে। কিন্তু, আজ সকালে, ভোটগণনা শুরু হওয়া ইস্তক দেখা যায়, 'এনডিএ'-কে 'কাঁটে কা টক্কর' দিচ্ছে 'ইন্ডিয়া' ব্লক। এখনও পর্যন্ত যা ছবি তাতে দেখা যাচ্ছে, ২৯২ আসনে এগিয়ে রয়েছে এনডিএ, ২৩৩ আসনে এগিয়ে 'ইন্ডিয়া' ব্লক, অন্যান্যরা ১৮টি আসনে এগিয়ে রয়েছে। আর এককভাবে ধরলে এখনও পর্যন্ত বিজেপি ২৪০ আসনে এগিয়ে। অর্থাৎ একার জোরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। গত দু'দফার পুনরাবৃত্তি কেন হল না এই বার? সূত্রের খবর, এই নিয়ে কাঁটাছেড়া হতে পারে আগামীকালের মন্ত্রিসভার বৈঠকে। তবে মোদি-শাহ জুটির 'ম্যাজিক' যে ভাবে এবার ধাক্কা খেয়েছে, সেটা স্পষ্ট। এর মধ্যে প্রধানমন্ত্রীর 'এক্স' পোস্ট। 

মোদির বার্তা...
প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল পোস্টে অবশ্য লেখা, 'জনতা জনার্দনকে এই আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ। গত এক দশক ধরে যে উন্নয়নমূলক কাজ চলেছে, তা ভবিষ্যতেও জারি থাকবে, এই আশ্বাস রইল। কার্যকর্তাদেরও তাঁদের কঠোর পরিশ্রমের জন্য অসংখ্য ধন্যবাদ। তাঁদের অনন্য অবদানকে সম্মান জানাতে কোনও শব্দই যথেষ্ট নয়।' ২০১৪ এবং ২০১৯ সালে যে মোদি-ঝড়ে বিরোধী শিবির কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছিল, এবার সেই ঝড়কে অনেকটাই আটকে দিয়েছে বিরোধী 'ইন্ডিয়া' জোট। কিন্তু কী ভাবে? আলোচনা, বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে এর মধ্যে। তবে প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল পোস্ট থেকে অনেকেই মনে করছেন, ভোটের ফলাফল ব্যাখ্যা করতে গিয়ে স্রেফ জয়টুকুর উপরই নজর দেবে এনডিএ। গত দু'দফার নিরিখে কেন তাঁদের 'পারফরম্যান্স' ধাক্কা খেল, সেটি নিয়ে কি কাঁটাছেড়া করবেন? 

আরও যা...
এক্স হ্যান্ডেলে অন্ধ্রের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েও পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে টিডিপি, জনসেনা পার্টি এবং বিজেপির কার্যকর্তাদের ধন্যবাদ জানান তিনি। পরে সেই এক্স-পোস্টটিতেই প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে। রাজনৈতিক মহলের মতে, টিডিপি প্রধানের এই প্রতিক্রিয়া বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বিশেষত, 'ইন্ডিয়া' ব্লক সরকার গঠনের দাবি জানানোর জন্য কাদের সঙ্গে কথা বলতে পারে, এই নিয়ে জল্পনা-প্রশ্নের মধ্য়েই নাইডুর এই পোস্ট আলাদা তাৎপর্য বহন করছে। নাইডু লিখেছেন, 'সাধারণ মানুষ যে আমাদের জোটের উপর (এনডিএ) আস্থা রেখেছেন, এই জনাদেশ তারই প্রমাণ। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা নতুন করে অন্ধ্র তৈরি করব।' বার্তাটি স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির সঙ্গে হাত মিলিয়েই এগোবে টিডিপি, অন্তত সেই ইঙ্গিতই দিয়ে রেখেছে টিডিপি। 

আরও পড়ুন:মমতার কোন কোন মাস্টারস্ট্রোকে বঙ্গে কুপোকাত BJP? কী বলছেন বিশ্লেষকরা?

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget