এক্সপ্লোর

Purulia News:আদ্রায় তৃণমূলের টাউন সভাপতি 'খুন'-র অভিযোগে ধৃত পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী, ফাঁসানোর অভিযোগ হাতশিবিরের

Adra Town TMC President: আদ্রায় তৃণমূলের টাউন সভাপতিকে খুন ঘিরে চরমে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতা খুনে ডেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ।

হংসরাজ সিংহ, ব্রতদীপ ভট্টাচার্য ও রাজীব চৌধুরী, পুরুলিয়া: আদ্রায় তৃণমূলের টাউন সভাপতিকে (Adra TMC Town President) খুন ঘিরে চরমে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতা খুনে ডেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীকে (Congress Candidগ্রেফতার করল পুলিশ। বিরোধীদের ফাঁসানোর অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

তুঙ্গে তরজা...
আদ্রা...। রেল শহর। পঞ্চায়েত, পুরসভা কোনওটাই নেই এখানে! কাজেই, পঞ্চায়েত ভোটের সঙ্গে কোনও সম্পর্ক নেই এখানকার মানুষের। অথচ সেখানেই, পঞ্চায়েত ভোটের আগে খুন হয়ে গেলেন তৃণমূলের টাউন সভাপতি। আর গ্রেফতার করা হল সাড়ে ৩ কিলোমিটার দূরের ডেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীকে। মনোনয়ন পর্বে বারবার বিরোধীদের ঠেকানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দিকে দিকে অশান্তি, রক্তপাতের মধ্য়েই এবার তৃণমূল নেতা খুনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুরুলিয়ার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, 'গোষ্ঠীকোন্দল, সিন্ডিকেটের ব্যাপার। কংগ্রেসকে ফাঁসিয়ে ধামাচাপা দেওয়া চেষ্টা হচ্ছে।' প্রকৃত সত্য যাতে বাইরে আসে সে জন্য সিবিআই ইনকোয়ারির দাবি জানিয়েছেন তিনি। আদ্রার পার্শ্ববর্তী, কাশীপুর ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েতের সবক'টিই বর্তমানে তৃণমূলের দখলে। তারমধ্য়ে, ২০১৮ সালে ১৫ আসনের ডেকো পঞ্চায়েতের ৯টি আসন রয়েছে তৃণমূলের দখলে। একটি সিপিএম ও ৫টি রয়েছে বিজেপির দখলে। এখানেই এবার কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন আরশাদ হোসেন। মনোনয়নের আগের রাতে ডাকাতির একটি পুরনো মামলায় সিপিএম প্রার্থীকে গ্রেফতার করার অভিযোগ উঠেছিল বীরভূমের লাভপুরে। এবার তৃণমূল নেতা খুনে কংগ্রেস প্রার্থীকে গ্রেফতারের অভিযোগ উঠল পুরুলিয়ায়। সূত্রের খবর, আগেও একটি খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে আরশাদকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, ডেকো গ্রাম পঞ্চায়েতের এই কংগ্রেস প্রার্থী আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সঙ্গে ওঠা-বসা শুরু করেন তিনি। সূত্রের খবর, তৃণমূলে টিকিট না পেয়ে কংগ্রেসের প্রার্থী হন। আদ্রায় তৃণমূল নেতা খুনে বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসকদল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য় পাল্টা বলেন, 'এই ভূত দেখুক। আমরা মামলা করে কোর্টে গিয়ে বুঝে নেব।' এদিকে পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে অনুমান, আদ্রায় তৃণমূলের টাউন সভাপতি খুনে সুপারি কিলারের হাত থাকতে পারে।

আরও পড়ুন:প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget