এক্সপ্লোর

রামের অস্তিত্বই মানতে চায়নি কংগ্রেস, ‘রামভক্ত’-র মতো ঘুরে বেড়াচ্ছেন! ফৈজাবাদ, অযোধ্যা সফরের মুখে প্রিয়ঙ্কাকে কটাক্ষ স্মৃতির

ভাদোহি (উত্তরপ্রদেশ): চলতি সপ্তাহেই ফৈজাবাদ, অযোধ্যা সফরের মুখে প্রিয়ঙ্কা গাঁধীকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। যে দল ভগবান রামের অস্তিত্বই মানতে চায়নি, তারাই এখন রামভক্তদের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় বয়নমন্ত্রী সম্ভবত ২০০৭-এ কেন্দ্রের তত্কালীন কংগ্রেস-ইউপিএ সরকারের সুপ্রিম কোর্ট থেকে এএসআইয়ের দায়ের করা হলফনামা প্রত্যাহারের প্রসঙ্গ তোলেন। রামের অস্তিত্বের সমর্থনে ও রামসেতু মানুষের তৈরি ব্রিজ, এমন মতের পক্ষে কোনও বৈজ্ঞানিক বা ঐতিহাসিক নথি, প্রমাণ নেই দাবি করে হলফনামা তুলে নিয়েছিল ইউপিএ সরকার। আজ ইরানি বলেন, যে কংগ্রেস আদালতে নথিপত্র দিয়ে বলেছিল, রামের কোনও অস্তিত্বই নেই, সেই দলেরই নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী ‘রামভক্ত’ হয়ে ঘোরাঘুরি করছেন! কটাক্ষ করেন, যে কংগ্রেস নেতারা একসময় বলেছিলেন, ‘হিন্দুরা সন্ত্রাসবাদী’, এখন তাঁরাই উপবীত ধারণ করছেন। ‘হিন্দু সন্ত্রাসবাদী’র মতো শব্দবন্ধ প্রয়োগ করায়ও কংগ্রেসকে তুলোধনা করেন স্মৃতি। প্রসঙ্গত, ২০০৭-এর মক্কা মসজিদ বিস্ফোরণে স্বামী অসীমানন্দ ও আরও চারজনের রেহাইয়ের পর ‘গেরুয়া সন্ত্রাস’ শব্দবন্ধ ব্যবহারের জন্যও বিরোধীদের নিশানা করেছে বিজেপি। এবারও অমেঠি থেকে প্রার্থী হওয়া স্মৃতি পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমান হানা সম্পর্কে কংগ্রেসের অবস্থানের নিন্দা করেন তিনি। এও বলেন, ভারতের জনগণ উন্নয়ন চান, একজন গরিবকে দেশের প্রধান সেবক হিসাবে দেখতে চান। সরকারি স্কিমের সুযোগসুবিধা এখন গরিবের কাছে যাচ্ছে। উত্তরপ্রদেশে জোট বাঁধা সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টি আঁতাতকেও খোঁচা দিয়ে স্মৃতি জনসভায় বলেন, হাতি কি কখনও সাইকেলে চড়তে পারে। বাইসাইকেলের চাকা চাপে ফেটে গেলে কী বলা হবে!

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget