এক্সপ্লোর

Suvendu Adhikari: তমলুকে শুভেন্দুর সভা ঘিরে জটিলতা, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিজেপি-র

Panchayat Elections 2023: তৃণমূলের অবশ্য দাবি, কার সভা হবে তা জানা ছিল না।

বিটন চক্রবর্তী, তমলুক: পঞ্চায়েত ভোটের আবহে ফের শুভেন্দু অধিকারী সভা ঘিরে জটিলতা (Panchayat Elections 2023)। বুধবার তমলুকের রামতারকহাটে শুভেন্দু অধিকারীর সভা হওয়ার কথা (Suvendu Adhikari)। বিজেপি (BJP) নেতৃত্বর দাবি, পুলিশের তরফে জানানো হয়েছে ওই জায়গায় একই দিনে একই সময়ে তৃণমৃলের অনুমতি নেওয়া রয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ, শাসকদলের চাপে পড়ে পুলিশ  শুভেন্দুর সভার অনুমতি দেয়নি (TMC)।

পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ

তৃণমূলের অবশ্য দাবি, কার সভা হবে তা জানা ছিল না (Tamluk News)। আগামী ৫ জুলাই সভা করার জন্য বাজার কমিটি এবং জায়গার মালিকের কাছ থেকে আগেই অনুমতি নেওয়া হয়। পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশও। পুলিশের একটি সূত্রের দাবি, নিয়ম মেনেই তৃণমূলকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে।

আর মাত্র পাঁচ দিন বাকি পঞ্চায়েত নির্বাচনে। তার আগে ক্রমশ পারদ চড়ছে রাজ্য রাজনীতির। শেষ পর্যায়ের প্রচারে ব্যস্ত তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, ISF সব দলই। সেই আবহে শাসকদলের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দুর সংঘাত চরমে পৌঁছেছে। পরস্পরের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন দুই পক্ষই। 

আরও পড়ুন: Panchayat Election 2023: 'শুধুমাত্র ভোটের সময় কেন এসেছেন?' সিঙ্গুরে গ্রামবাসীদের প্রশ্নের মুখে লকেট

বনগাঁয় শুভেন্দুর সভায় গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় রবিবার তাঁকে নিশানা করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। গাফিলতির অভিযোগ তুলে শুভেন্দুকে নিশানা কুণালের। তাঁর দাবি, একটু সতর্ক হলেই প্রাণটা বাঁচানো যেত। কুণাল বলেন, "বিরোধী দলনেতার সভায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। বিরোধী দলনেতার অযোগ্যতার জন্য় আর কত প্রাণ যাবে?"

এদিন ২০২২-এ আসানসোল কম্বলকাণ্ডের প্রসঙ্গ তুলেও ট্যুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল। এর পাল্টা বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন যে, খুনের রাজনীতি করছে তৃণমূল।

শুভেন্দুর সভায় গিয়ে মৃত্যু এক ব্যক্তির

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিজেপি-র নির্বাচনী সভায় গিয়ে ৭৭ বছরের এক ব্যক্তির মৃত্যু। সভায় অব্য়বস্থার ফলে মৃত্যু, এই অভিযোগ তুলে থানার দ্বারস্থ মৃতের পরিবার। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেছে বনগাঁ থানার পুলিশ। গতকাল গাইঘাটার পাঁচপোতা হাইস্কুলের মাঠে বিজেপির নির্বাচনী সভা ছিল। সভায় গিয়ে অসুস্থ পড়েন সুটিয়ার বাসিন্দা হারাধন বিশ্বাস। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ৭৭ বছরের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget