এক্সপ্লোর

Panchayat Election: আগামীকাল কিছু বুথে পুনর্নির্বাচন, প্রতি বুথে ৪ জওয়ান

Panchayat Poll:গতকাল ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ।

রুমা পাল, কলকাতা: কাল পঞ্চায়েতের বেশকিছু বুথে পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান। গতকাল ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ।

যদিও এর আগে ৮ জুলাইয়ের ভোটে প্রতি বুথে একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং একজন রাজ্য পুলিশের জওয়ান ছিলেন।

কোথাও দেদার ছাপ্পা, কোথাও ব্যালট বাক্সে ঢেলে দেওয়া হয়েছে জল, কোথাও আবার ব্যালট বাক্স ভাসতে দেখা গেছে পুকুরে। ব্য়ালট জ্বালিয়ে দেওয়ার ছবিও সামনে এসেছে। এক এক জায়গায় ব্যালট বাক্স নিয়ে ছুটে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। বুথের মধ্যেই বোমাবাজির ঘটনা সামনে এসেছে। ভোট দিতে এসে ভোটারের মৃত্যুর খবরও সামনে এসেছে। এর জেরে শনিবার অনেক বুথেই হয়নি ভোটগ্রহণ। এরপরই ওই সমস্ত বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। এই প্রেক্ষাপটেই সোমবার ফের ভোটগ্রহণ হবে কিছু বুথে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বেশ কিছু আসনে ফের ভোট নেওয়া হবে।

যে বুথে পুনর্নির্বাচন হবে, সেখানে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ চারজন জওয়ান থাকবেন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শনিবার রাজ্যজুড়ে মোট ভোট পড়েছে ৮০ দশমিক সাত এক শতাংশ (৮০.৭১%) সবচেয়ে বেশি ভোট পড়েছে, শুভেন্দু অধিকারীর জেলা ৮৪ দশমিক সাত নয় শতাংশ (৮৪.৭৯%)। সবচেয়ে কম ভোট পড়েছে দার্জিলিঙে, ৬৫ দশমিক আট ছয় শতাংশ (৬৫.৮৬%)

কোথায় কোথায় পুনর্নির্বাচন:
মুর্শিদাবাদের ১৭৫টি বুথে কাল পুনর্নির্বাচন।  মালদার ১১২টি বুথ, নদিয়ার ৮৯টি বুথে হবে পুনর্নির্বাচন। উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে হবে পুনর্নির্বাচন। পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথ, হুগলিতে ২৯টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। দক্ষিণ দিনাজপুরে ১৮, বীরভূম, জলপাইগুড়িতে ১৪টি করে বুথে পুনর্নির্বাচন হবে। পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথ, বাঁকুড়ায় ৮টি বুথ, পুরুলিয়ায় ৪টি বুথে কাল পুনর্নির্বাচন। হাওড়ায় ৮টি বুথ, পশ্চিম বর্ধমানে ৬টি বুথ, পূর্ব বর্ধমানে ৩টি বুথে হবে পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪ জন করে জওয়ান। গতকাল ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ।

আরও পড়ুন: এক মাসে মাল্টিব্যাগার ! এই ৫টি আইপিওতে বিনিয়োগ করে কোটিপতি ইনভেস্টাররা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget