এক্সপ্লোর

Sagardighi Bypoll 2023 Result: 'পরিবর্তন হবেই', প্রথম রাউন্ডে এগোতেই জয় নিয়ে আশাবাদী সাগরদিঘির কং প্রার্থী

Assembly Elections 2023 : জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশার কথা শোনালেন প্রার্থী

সাগরদিঘি : প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী (Congress Candidate)। প্রথম রাউন্ড শেষে ৫২৭ ভোটে এগিয়ে বায়রন বিশ্বাস (Byron Biswas)। এই তথ্য সামনে আসতেই জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশার কথা শোনালেন প্রার্থী।

কী বললেন প্রার্থী ?

বায়রন বিশ্বাস বলেন, "কংগ্রেসই জয়ী হবে। জনগণ তাই বলছে। আমি ১০০ শতাংশ আশাবাদী। সাধারণ মানুষ সজাগ হয়েছে। তৃণমূলের অত্যাচার, চুরি-চামারি বুঝতে পারছে। বেকারত্ব-এইসব সমস্যা বুঝেই মানুষ এবার কংগ্রেসকে চেয়েছে। পরিবর্তন হবেই। "

জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ সাহাও (Dilip Saha)। যদিও দিন দুয়েক আগেই সাগরদিঘিতে জয় নিয়ে নিজের অবস্থান থেকে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে যান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার ভোট শেষের পর বিজেপি দু-নম্বরে থাকবে বলে দাবি করেছিলেন দিলীপ!

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে (Subrata Saha Death) সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন (Sagardighi Bypoll) হয়। এই আসনে কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন জানায় বামেরা। কংগ্রেস প্রার্থী হন বায়রন বিশ্বাস। অন্যদিকে প্রার্থী দেয় তৃণমূল ও বিজেপি। 

সোমবার বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণই ছিল ভোটগ্রহণ। ভোট পড়ে ৭৮.১৮ শতাংশ। এই প্রেক্ষাপটে জয় নিয়ে আশাপ্রকাশ করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেছিলেন, "সাগরদিঘিতে বামেরা তো ভোট আমাদের দিয়েছে। বিজেপির কিছু ভোট দিয়েছে। কারণ তৃণমূলকে মোকাবিলা করতে।"

যদিও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছিলেন, "তৃণমূল কংগ্রেস নিশ্চিত মানুষের পাশে থেকে কাজ করছে। অধীর চৌধুরী নায়ক সিনেমার অমরেশ পুরী হতে চাইছেন। কংগ্রেস গায়ের জ্বালায় বিজেপির দালালি করছে। অধীর চৌধুরীর আচরণ অবিজেপি শক্তি, অকংগ্রেসিদের বন্ধু নয়৷ এরা চাইছে না বিজেপিকে হারানো যাক। কংগ্রেস কি চায়? তৃণমূলকে বাদ দিয়ে লড়ার ক্ষমতা আছে?"

স্বাধীনতার পর এই প্রথম বাম ও কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই বিধানসভায়। সাগরদিঘি উপনির্বাচনে জয়ের হাত ধরে সেই খরা কি কাটাতে পারবে কংগ্রেস? না, নিজেদের আসন ধরে রাখবে তৃণমূল? '২১-এর বিধানসভা ভোটে মুর্শিদাবাদে চমক দেওয়া বিজেপি কি এবারও কোনও চমক দেবে? উত্তর মিলবে আজ।

আরও পড়ুন ; তৃণমূলের কি হাতছাড়া হবে সাগরদিঘি ? প্রথম রাউন্ডের শেষে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget