এক্সপ্লোর

Serampore Loksabha Election Result: প্রাক্তন জামাতাকে টপকে শ্রীরামপুরে জয়ী কল্যাণ, আশা জাগিয়েও হেরে গেলেন দীপ্সিতা

Serampore Election Result: লোকসভা নির্বাচনের প্রচারপর্ব থেকেই খবরের শিরোনামে শ্রীরামপুর।

শ্রীরামপুর: লোকসভা নির্বাচনে শ্রীরামপুরে জয়ী হলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ৩ লক্ষ ৪৪ হাজার ৮৩ ভোট পেয়েছেন কল্যাণ। বিজেপি প্রার্থী, প্রাক্তন জামাতা কবীরশঙ্কর বসুকে ৯৪ হাজার ১৭৫ ভোটে পরাজিত করলেন তিনি। শ্রীরামপুরে দ্বিতীয় স্থানে রয়েছেন কবীরশঙ্কর। তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। দীপ্সিতা ১ লক্ষ ৮ হাজার ৮৪৪ ভোট পেয়েছেন। (Serampore Loksabha Election Result)

লোকসভা নির্বাচনের প্রচারপর্ব থেকেই খবরের শিরোনামে শ্রীরামপুর। তৃণমূলের হেভিওয়েট নেতা কল্যাণের বিরুদ্ধে সিপিএম-এর যুবনেত্রী দীপ্সিতার প্রার্থীপদ নিয়ে ধন্দ দেখা দিয়েছিল। কিন্তু একেবারেই দমে যাননি দীপ্সিতা। বরং রীতি মতো কল্যাণের সঙ্গে পাল্লা দিয়ে ভোটের প্রচার করেন তিনি। প্রচারে কখনও কল্যাণকে ‘মিস্টার ইন্ডিয়া’ বলে কটাক্ষ করেন দীপ্সিতা, কল্যাণ আবার দীপ্সিতাকে ‘মিস ইউনিভার্স’ বলে সম্বোধন করেন। সেই নিয়ে কম তরজা হয়নি।  (Serampore Election Result)

অন্য দিকে, বাম-কংগ্রেসের সঙ্গে জোট ছিন্ন করে শ্রীরামপুরে এবার প্রার্থী দেয় আইএসএফ। শারিয়ার মল্লিককে সেখানে প্রার্থী করে তারা। আইএসএফ সেখানে ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে মনে করছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু তৃণমূল বিপুল ভোটে জয়ী হল সেখানে।

আরও পড়ুন: West Bengal Loksabha Elections Result: 'বাংলায় সবচেয়ে ভাল ফল', বলেছিলেন মোদি, বিজেপি ১০, তৃণমূল ৩১ আসনে এগিয়ে, অভিষেকের কথাই ফলল

হুগলি জেলার পাঁচটি এবং হাওড়া জেলার দু’টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। স্বাধীনতার পর থেকে পালা করে সেখানে ক্ষমতায় থেকেছে মূলত বাম এবং কংগ্রেস। ১৯৫১ সালে সিপিএম-এর তুষারকান্তি চট্টোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ নির্বাচিত হন, ১৯৫৭ সালে বিজয়ী হোন কংগ্রেসের জিতেন্দ্রনাথ লাহিড়ি।

১৯৯৮ সালে শ্রীরামপুরে প্রথম খাতা খোলে তৃণমূল। দলের প্রার্থী আকবর আলি খোন্ডকার সেখানে জয়ী হন। ২০০৪ সালে আবার শ্রীরামপুরে তৃণমূলকে হারিয়ে জয়ী হন সিপিএম-এর শান্তশ্রী চট্টোপাধ্যায়। কিন্তু আটের দশকের গোড়া থেকে ২০০৪ সাল পর্যন্ত কোনও দলই পর পর দু’বার শ্রীরামপুরে জয়ী হয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই নিরিখে নজির গড়েন।

২০০৯ সালের লোকসভা নির্বাচনে শান্তশ্রীকে হারিয়ে শ্রীরামপুরের সাংসদ নির্বাচিত হন কল্যাণ। ২০১৪ এবং ২০১৯ সালেও জয়ের পুনরাবৃত্তি ঘটান তিনি। এবারে দীপ্সিতাকে সেখানে প্রার্থী করে চমক দিয়েছিল সিপিএম। কিন্তু শেষ পর্যন্ত শ্রীরামপুরে বিজেপি-র বৈতরণী পার করতে পারতে পারলেন না তিনি। 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget