এক্সপ্লোর

Shashi Tharoor : 'রাজনৈতিক সন্ন্যাস' ? এবারই কি শেষ নির্বাচনী লড়াই শশী তারুরের ?

Thiruvananthapuram Lok Sabha Seat : এবারের লোকসভা ভোটে কেরলের তিরুঅনন্তপুরম থেকেই শশী তারুর কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে ১৬ হাজার ৭৭ ভোটে হারান

নয়াদিল্লি : এবার কি লোকসভা ভোটে শেষ লড়াই শশী তারুরের ? অন্তত সেরকমই ইঙ্গিত দিলেন তিনি। বর্ষীয়ান এই রাজনীতিক শুক্রবার মন্তব্য করেন, যদি পরের লোকসভা ভোট পাঁচ বছর পরে হয়, তাহলে নিজে তাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনে করেন না তিনি। কারণ, তরুণ প্রজন্মকে জায়গা করে দিতে কোথায় থামতে হবে তা জানা উচিত বলে মত তাঁর। 

এবারের লোকসভা ভোটে কেরলের তিরুঅনন্তপুরম থেকেই শশী তারুর কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে ১৬ হাজার ৭৭ ভোটে হারান। এই কেন্দ্র থেকে টানা চারবার জয়ী হলেন তিনি।

এক প্রশ্নের উত্তরে সংবাদ সংস্থা PTI-কে তারুর বলেন, 'আমার মনে হয় আমার পালা এবার শেষ এবং আমি সততই মনে করি যে কোথাও গিয়ে আমাদের জানা উচিত যে কখন সরতে হবে যাতে তরুণ প্রজন্ম এগিয়ে আসতে পারে ।' তাঁর সংযোজন, 'লোকসভা নিশ্চিতভাবেই খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমার কেন্দ্রের জন্য আমার সেরাটা দিয়েছি এবং আমি তা-ই করে যাব। তবে, মানুষের সেবার অনেক পথ আছে। আমার মনে হয়, পাঁচ বছর পরে যদি ভোট হয়, লোকসভায় আবার যেতে চাওয়ার মতো উৎসাহ আবার থাকবে বলে মনে করি না।'

তবে কংগ্রেস নেতার বক্তব্য, এখনকার মতো আগামী পাঁচ বছর সেবা করতে হবে এবং একাজে তিনি নিজের সেরাটা দিতে পারবেন বলে আত্মবিশ্বাসী। তাঁকে প্রশ্ন করা হয়, এবার খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল এবং বামেরা এই লড়াই কঠিন করে দিয়েছিল কি না ? এ প্রসঙ্গে তারুর বলেন, সিপিআই প্রার্থী পান্নইয়ান রবীন্দ্রন আড়াই লাখ ভোট পেয়েছেন। দিনের শেষে একটা জয় জয়ই এবং এটাকে আমরা মিষ্টি হিসাবে উদযাপন করছি। 

কেরলে এবার প্রথম একটি আসনে জয়লাভ করেছে বিজেপি। অভিনেতা-রাজনীতিক সুরেশ গোপি থ্রিশূর আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। শশী তারুর বলছেন, 'এটা খুব গুরুতরভাবে নিতে হবে। কারণ, এই প্রথমবার একটা আসন বিজেপির কাছে গেল। তবে, আমি বলতে পারি সুরেশ গোপি যাকে আমি খুব ভাল করে চিনি এবং তিনি আমাকে ২০০৯ সালে সমর্থন করেছিলেন। উনি পুরোপুরি বিজেপি ঘরানার প্রার্থী নন।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget