এক্সপ্লোর

Panchayat Election 2023 : কুলতলিতে তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলির অভিযোগ, কাঠগড়ায় বামেরা !

Left Agitation : এলাকায় গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বামেরা

কুলতলি : পঞ্চায়েত ভোটের আর তিন দিন। অব্যাহত লাগামছাড়া হিংসা। এবার কুলতলিতে তৃণমূল প্রার্থীকে (Kultali TMC Candidate) লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। তৃণমূল প্রার্থীর দাবি, গুলি ডান হাঁটুর ওপরের অংশ ছুঁয়ে বেরিয়ে যায়। ঘটনায় অভিযোগের তির বামেদের দিকে।

বাসন্তীতে যুব তৃণমূল কর্মী খুনের পর, সোমবার ক্যানিংয়ে (Canning) বসে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। তিনি দ্ব্যর্তহীন ভাষায় বলেছিলেন, "মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা বন্ধ করতেই হবে। আমি আবার বলছি, মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা বন্ধ করতেই হবে।"  কিন্তু, তার কয়েক ঘণ্টার মধ্যেই, সেই দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Paragana) কুলতলিতে শ্যুটআউট!

কুলতলির মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হয়েছেন কুতুবউদ্দিন ঘরামি। তাঁর অভিযোগ, গতকাল রাতে ভোট প্রচার সেরে ফেরার পথে, সিপিএম ও এসইউসি কর্মীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। সকালে এলাকায় গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বামেরা। তাদের পাল্টা অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই লাগাতার হুমকি দিচ্ছে তৃণমূল। পুলিশও চাপ দিচ্ছে বলে অভিযোগ।

ভোটের আগে রাজ্যে বেলাগাম সন্ত্রাস। ২৪ দিনে ইতিমধ্যেই ১৫ জনের মৃত্যু হয়েছে। তা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন ডিজি মনোজ মালব্য। রাজ্যের অধিকাংশ জেলার মতোই একের পর এক হিংসার ঘটনার খবর সামনে আসছে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে।

কুলতলির পাশাপাশি পঞ্চায়েত ভোট উপলক্ষে এদিন উত্তেজনা ছড়ায় কুলপিতেও। তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার কুলপি। হেলিয়াগাছিতে আইএসএফ কর্মী-সমর্থকদের ওপর হামলা অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজির পাশাপাশি ইট, খালি সোডার বোতলও ছোড়া হয় বলে অভিযোগ।

হটুগঞ্জ বাজারেও আইএসএফ কর্মীদের দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যান মন্দিরবাজারের এসডিপিও ও কুলপি থানার ওসি। হামলার জেরে বেশ কয়েকজন আইএসএফ সমর্থক জখম হয়েছেন।

আরও পড়ুন ; সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে কোন অনুপাতে ব্যবহার ? খতিয়ে দেখতে নির্দেশ হাইকোর্টের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget