এক্সপ্লোর

South 24 Parganas: 'কাকে ভোট? সেটা ব্যক্তিগত বিষয়', পাল্টা জবাবে গুলিবিদ্ধ সিপিএম কর্মী

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত, নোদাখালি থানায় অভিযোগ দায়ের । তৃণমূলের দাবি, এটা পারিবারিক বিবাদ, রাজনীতির সম্পর্ক নেই।

জয়ন্ত রায় ও ব্রতদীপ ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে এবার দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি। অবস্থার অবনতি হওয়ায় ওই বাম কর্মীকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, তৃণমূলকেই ভোট দিতে হবে বলে চাপ দেওয়া হচ্ছিল সিপিএম কর্মী শেখ খইরুলকে। কাকে ভোট দেবেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয় বলায়, তৃণমূল কর্মী শেখ বাপি বাম কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত, নোদাখালি থানায় অভিযোগ দায়ের । তৃণমূলের দাবি, এটা পারিবারিক বিবাদ, রাজনীতির সম্পর্ক নেই। 

পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম সন্ত্রাস অব্যাহত। নির্বাচনী প্রচার চলাকালীন দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে সিপিএম কর্মীকে গুলি করার অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, এটা পারিবারিক বিবাদ, রাজনীতির সম্পর্ক নেই। 

পঞ্চায়েত ভোটের ঘোষণার পর থেকেই বেনজির সন্ত্রাসের সাক্ষী থেকেছে রাজ্য! ইতিমধ্যে ১৯ দিনে ১১ জনকে খুন হতে হয়েছে! মঙ্গলবার ফের ঝরল রক্ত! এবার গুলিবিদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার নোদাখলির সিপিএম কর্মী! সোমবার সন্ধেয় গজপোয়ালি গ্রামে পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়েছিল তৃণমূল।

সিপিএমের দাবি, সেই সময় দলের কর্মী শেখ খইরুল দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন। সেই থেকে শুরু হয় বচসা। অভিযোগ, বচসা চলাকালীন খইরুলকে লক্ষ্য করে গুলি চালান শেখ আসিফ নামে এক তৃণমূল কর্মী। যদিও তৃণমূলের দাবি, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। ২০২৩ এর পঞ্চায়েত ভোটেও কি ২০১৮ সালের মতোই হিংসার পুনরাবৃত্তি হবে? এই পরিস্থিতি দেখে আতঙ্কে সাধারণ মানুষ।  

উল্লেখ্য, ডায়মন্ড হারবারে দুই বাম প্রার্থীকে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ। রাজ্য নির্বাচন কমিশনকে স্বাধীন দল গঠন করে তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ডায়মন্ড হারবারের কালীনগর গ্রাম পঞ্চায়েতে দুই সিপিএম প্রার্থীকে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগ ওঠে। সেই মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই অভিযোগ খতিয়ে দেখবে কমিশন। আগামী সোমবার হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে।

                                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalatan Dasgupta Affidavit : প্রতিপক্ষ অভয়ার মা ! কাস্তে-হাতুড়ি চিহ্নে লড়ছেন কলতান, কতটুকু আয় তার, সম্পত্তিই বা কত?
প্রতিপক্ষ অভয়ার মা ! কাস্তে-হাতুড়ি চিহ্নে লড়ছেন কলতান, কতটুকু আয় তার, সম্পত্তিই বা কত?
WB Assembly Election 2026: ''অভয়ার মা ওঁদের জেল খাটিয়ে ছাড়বে
''অভয়ার মা ওঁদের জেল খাটিয়ে ছাড়বে", বিক্ষোভের মুখেও কড়া বার্তা পানিহাটির বিজেপি প্রার্থীর
Trinamool and ECI:
"তুমি কার সঙ্গে খেলা খেলছ জানো না", "আমাদের বলেছে... গেট আউট", অভিযোগ ডেরেকের! "ভয় মুক্ত, হিংসা মুক্ত নির্বাচন হবে", বলছে কমিশন
West Bengal Assembly Election 2026: 'মা, বাবার নাম আছে, আমার নাম নেই কেন? প্রচারে বেরনো দিলীপের দিকে ধেয়ে এল প্রশ্ন, এরপর..
'মা, বাবার নাম আছে, আমার নাম নেই কেন? প্রচারে বেরনো দিলীপের দিকে ধেয়ে এল প্রশ্ন, এরপর..

ভিডিও

GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ১: 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি', মালদাকাণ্ডে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Gold Lab : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Embed widget