এক্সপ্লোর

Suvendu Adhikari: 'অনেক দায়িত্ব, এখন একে অপরের সমালোচনা করার সময় নয়, আমরা করব জয়', রবীন্দ্রজয়ন্তীতে কেন শপথ গ্রহণ, জানালেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari Oath Taking Ceremony: শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারী সোজা পৌঁছে যান রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। সেখান থেকে তিনি জানিয়েও দেন যে ঠিক কোন কারণে আজকের দিনেই হল শপথ গ্রহণ অনুষ্ঠান।

কলকাতা: আজ ২৫ বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। আর সেই রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর তিনি সোজা পৌঁছে যান রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জোড়াসাঁকোয়। সেখান থেকে তিনি জানিয়েও দেন যে ঠিক কোন কারণে আজকের দিনেই হল শপথ গ্রহণ অনুষ্ঠান।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে বরণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনও বিতর্কিত কথা বলতে চাইলেন না। এ ছাড়াও যাঁরা সমালোচনা করছেন তাঁদের উদ্দেশ্যে বললেন 'চৈতন্য হোক'। তিনি বললেন, "বাংলা, বাঙালির সংস্কৃতি, কবিগুরুর চেতনায়, কবিগুরুর ভাবনাতে হবে। আজ তারই শুভ সূচনা। একটাই মন্ত্র, সেটা স্বামীজীর চরৈবেতি। ধুতি, পাঞ্জাবীতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারও কাছে থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি এখন সকলের মুখ্যমন্ত্রী, বিতর্কিত কথা বলব না। আমি চাই শুভ বুদ্ধির উদয় হোক। আমি শুধু বলব যাঁরা এখনও সমালোচনা করছেন তাঁদের চৈতন্য উদয় হোক।"

এরপর শুভেন্দুর মুখে শোনা গেল বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। এ ছাড়াও তিনি এগিয়ে যাওয়ার ও পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলার কথাও বললেন। শুভেন্দু বললেন, "আসলে বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। শিক্ষা হারিয়ে গিয়েছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। আমরা বাংলাটাকে নব নির্মাণ করব। অনেক দায়িত্ব। এখন রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুক। আমরা শুধু এগিয়ে যাব। উই শ্যাল ওভার কাম, আমরা করব জয়। বিবেকানন্দের ভাষায় চরৈবেতি, চরৈবেতি।"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, সঙ্গে আরও ৫ মন্ত্রী, শপথ পাঠ করালেন রাজ্যপাল

এ ছাড়াও তিনি বললেন ঠিক কোন কারণে আজকের দিনেই হল শপথ গ্রহণ অনুষ্ঠান। তিনি বললেন, "আজকের দিন দেশের জন্য ও পশ্চিমবঙ্গের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল রবীন্দ্র জয়ন্তীর দিনই নব নির্বাচিত সরকার তাদের কাজ শুরু করে। সেই কারণেই আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কবিগুরুকে প্রণাম করে আজ সংবিধানকে মেনে শপথ নিলাম। আর তারপরই আমার সরকারি কাজ রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করে, মাল্যদান করে জোড়াসাঁকো থেকে শুরু করলাম।" তারপর তাঁর গলায় শোনা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্ত যেথা ভয়শূন্য'।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget