এক্সপ্লোর

Swara Bhaskar: অভিনয় ছেড়ে সক্রিয় রাজনীতিতে? লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন স্বরা

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচন ক্রমশ এগিয়ে এলেও, এখনও পর্যন্ত সম্পূর্ণ প্রার্থিতালিকা ঘোষণা করেনি কংগ্রেস।

নয়াদিল্লি: পেশাসূত্রে বিনোদন জগতের বাসিন্দা হলেও, রাজনীতি সচেতন মানুষ হিসেবেই বরাবর নিজের পরিচয় দিয়েছেন। এবার নির্বাচনী রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের। সব ঠিক থাকলে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন স্বরা ভাস্কর। নর্থ সেন্ট্রাল মুম্বইয়ে তাঁকে কংগ্রেস প্রার্থী করতে চলেছে বলে জোর জল্পনা। (Swara Bhaskar)

লোকসভা নির্বাচন ক্রমশ এগিয়ে এলেও, এখনও পর্যন্ত সম্পূর্ণ প্রার্থিতালিকা ঘোষণা করেনি কংগ্রেস। সেই আবহেই সম্প্রতি মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ চেন্নিথলার সঙ্গে দেখা করতে দিল্লিতে দলের সদর দফতরে যান স্বরা। এর পরই স্বরার কংগ্রেসে যোগদানের জল্পনা জোর পেয়েছে। দলীয় সূত্রে খবর, নর্থ সেন্ট্রাল মুম্বই লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে স্বরাকে। (Lok Sabha Elections 2024)

নর্থ সেন্ট্রাল মুম্বই লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আরও এক অভিনেতার নাম নিয়ে আলোচনা চলছে। তিনি হলেন রাজ বব্বর।. স্বরা অথবা রাজ, দু'জনের মধ্যে একজনকে ওই আসনে প্রার্থী করা হতে পারে বলে খবর। বাণিজ্য নগরীর রাজনৈতিক সমীকরণ অনুযায়ী, নর্থ সেন্ট্রাল মুম্বই লোকসভা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে হেভিওয়েট প্রার্থী দাঁড় করাতে আগ্রহী হাতশিবির। 

আরও পড়ুন: Arvind Kejriwal Arrested Update: সিসোদিয়ার পর তাঁর সঙ্গেও খারাপ ব্যবহার ! পুলিশ অফিসারকে কাঠগড়ায় তুললেন কেজরিওয়াল

দেশের রাজনীতি এবং সমাজব্যবস্থার খুঁটিনাটি নিয়ে বরাবরই সরব স্বরা। প্রকাশ্যে সরকারি নীতির সমালোচনাও করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচক হিসেবেও পরিচিত তিনি, যে কারণে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ-বিদ্রুপও সইতে হয় তাঁকে। এমনকি স্বরার রাজনৈতিক অবস্থান তাঁর অভিনয় জীবনেও প্রভাব ফেলেছে বলে মত অনেকের। যে কারণে প্রতিভা সত্ত্বেও স্বরাকে ক্রমশ কোণঠাসা হতে হচ্ছে বলে অনুযোগ করেন তাঁর অনুরাগীরা। 

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা স্বরার। মা ইরা ভাস্কর সেখানকার অধ্যাপিকাও। বাবা সি উদয় ভাস্কর নৌসেনার অবসরপ্রাপ্ত আধিকারিক। কলেজজীবন থেকেই রাজনীতি সচেতন স্বরা। এর আগে রাহুল গাঁধীর 'ভারত জোড়ো যাত্রা'তেও দেখা গিয়েছিল তাঁকে। সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধেও সরব হন স্বরা। এবার নির্বাচনী রাজনীতিতে তাঁর অভিষেক হতে চলেছে বলে জোর জল্পনা।

এর আগে, বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের তৃতীয় প্রার্থিতালিকা ঘোষণা করে কংগ্রেস। দেশের আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আসনগুলিতে প্রার্থিঘোষণা করা হয়। এখনও বেশ কিছু আসনে প্রার্থিঘোষণা বাকি, তার মধ্যেই স্বরার নাম ঘিরে জল্পনা জোর পেয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget