এক্সপ্লোর

Arvind Kejriwal Arrested Update: সিসোদিয়ার পর তাঁর সঙ্গেও খারাপ ব্যবহার ! পুলিশ অফিসারকে কাঠগড়ায় তুললেন কেজরিওয়াল

Manish Sisodia : গত বছর একই আদালত চত্বরে সাংবাদিকরা যখন সিসোদিয়াকে প্রশ্ন করতে যান সেই সময় তাঁর ঘাড় ধরে ওই অফিসারের আটকছিলেন বলে অভিযোগ ওঠে।

নয়াদিল্লি : দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে, তাঁর বিরুদ্ধেই এবার অভব্য আচরণের অভিযোগ তুললেন মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমো জানিয়েছেন, দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তাঁর নিরাপত্তাবেষ্টনী থেকে ওই অফিসারকে সরানোর আবেদন জানিয়েছেন তিনি। আবেদনে কেজরিওয়াল লিখেছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এ কে সিংহ তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। শুক্রবার তাঁকে যখন শুনানির জন্য আনা হচ্ছিল তখন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। যদিও অভিযুক্ত অফিসার কেজরিওয়ালের সঙ্গে কী করেছেন তা এখনও জানা যায়নি।

গত বছর একই আদালত চত্বরে সাংবাদিকরা যখন সিসোদিয়াকে প্রশ্ন করতে যান সেই সময় তাঁর ঘাড় ধরে ওই অফিসার আটকছিলেন বলে অভিযোগ ওঠে। ভিডিওয় সেই দৃশ্য ধরাও পড়ে। এনিয়ে লিখিত অভিযোগও দায়ের করেন মণীশ সিসোদিয়া। যদিও অভিযোগ অস্বীকার করে দিল্লি পুলিশ। উপরন্তু তারা দাবি করে, ভিডিওয় যে দৃশ্য ধরা পড়েছে নিরাপত্তার জন্য সেই পদক্ষেপের প্রয়োজন ছিল। তাছাড়া কোনও অভিযুক্তের সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দেওয়াটা আইন বিরুদ্ধ। এরপর পুলিশের তরফেও আদালতে আবেদন জানানো হয়। তাতে আবেদন জানানো হয়, মণীশ সিসোদিয়াকে যদি ভিডিও কনফারেন্সে আনা হয়। তারা দাবি করে, দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীকে সশরীরের হাজির করালে আপ সমর্থক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আদালত চত্বরে জড়ো হয়ে বিশৃঙ্খলা তৈরি করছেন।

আবগারি দুর্নীতির অভিযোগে, দিল্লির মুখ্য়মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিয়ে যিনি রাজনীতিতে পা রেখেছিলেন, সেই অরবিন্দ কেজরিওয়ালকেই ED গ্রেফতার করেছে দুর্নীতির অভিযোগে ! ২৮ মার্চ পর্যন্ত তাঁর ইডি হেফাজতের নির্দেশ হয়েছে। আবগারি দুর্নীতির কিংপিন কেজরিওয়াল, মদ ব্যবসায়ীর থেকে ঘুষ চেয়েছিলেন ১০০ কোটি, রাউস অ্যাভিনিউ কোর্টে এমনই দাবি করে কেন্দ্রীয় এজেন্সি।এই প্রেক্ষাপটে এরাজ্য়ের বিজেপি নেতারা প্রশ্ন তুলছেন, দিল্লির ক্ষেত্রে যা বলা হচ্ছে, বাংলাতেও তা প্রযোজ্য় নয় কি ? পাল্টা সিপিএম-কংগ্রেস আবার প্রশ্ন তুলছে, দিল্লিতে ED-র যে তৎপরতা, তা বাংলায় উধাও কি সেটিংয়ের জন্য় ?

আরও পড়ুন ; 'বিরোধী নেতাদের টার্গেট করছে বিজেপি', কেজরিওয়ালের গ্রেফতারির পর কমিশনের দ্বারস্থ I.N.D.I.A ব্লক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget