এক্সপ্লোর

SWASTHYA SATHI scheme: কোনও নার্সিংহোম স্বাস্থ্যসাথী না নিলে ব্যবস্থা, লাইসেন্স বাতিলের অধিকার রাজ্যের, হুঁশিয়ারি মমতার, ‘ভাঁওতাবাজি প্রকল্প’, পাল্টা লকেট

কোনও নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্প না নিলে ব্যবস্থা। গরিবকে হয়রান করলে মনে রাখবেন লাইসেন্স বাতিলের অধিকার রাজ্যের।নদিয়ার রানাঘাটের সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: কোনও নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্প না নিলে ব্যবস্থা। গরিবকে হয়রান করলে মনে রাখবেন লাইসেন্স বাতিলের অধিকার রাজ্যের।নদিয়ার রানাঘাটের সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন রাজ্যের সবাইকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও নার্সিহোম। রেট কার্ড নিয়েও আপত্তি রয়েছে কয়েকটি হাসপাতালের। বকেয়া অর্থ ছয়মাসের মধ্যে মেটানোর মতো দাবিও রয়েছে। এরইমধ্যে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা পরিষেবা দিতে নারাজ হওয়ার ঘটনা সামনে এসেছে। এ কথা জেনেছেন মুখ্যমন্ত্রীও। এরই পরিপ্রেক্ষিতে সবাইকে আশ্বস্ত করে মমতা বলেছেন, স্বাস্থ্যসাথী প্রকল্প না নিলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, লাইসেন্স বাতিলের অধিকার রয়েছে রাজ্য সরকারের। মমতা বলেছেন, স্বাস্থ্যসাথী কার্ডে প্রতি বছর পাঁচ লক্ষ টাকার চিকিৎসার সুযোগ পাওয়া যাবে।এই কার্ড বাড়ির সকলের জন্য। মমতা বলেছেন, অনেক বড় বড় হাসপাতাল আছে, কখনও কখনও বলে দেয়, আমরা এখানে স্বাস্থ্যসাথী করব না। কিন্তু আমরা তাদের সঙ্গে মিটিং করে বলে দিতে চাই যে, করতে হবে। সেইসঙ্গে আমরা জেলার ছোট ছোট নার্সিংহোমগুলোকে বলছি, স্বাস্থ্যসাথী নিতে হবে। যদি কেউ চিকিৎসা না দেয়, সরকারের হাতে কিন্তু লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে। কোনওভাবেই গরিব মানুষকে হয়রানি করা চলবে না। চিকিৎসার সুবিধা সংক্রান্ত কেন্দ্রের আয়ুষ্মাণ প্রকল্পেরও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতারা এই প্রকল্পের হয়ে সওয়াল করে থাকেন। মমতা বলেছেন,  ‘কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পে শতকরা ৪০ টাকা দিতে হবে। কিন্তু রাজ্যের প্রকল্পে কোনও টাকা দিতে হয় না।স্বাস্থ্যসাথীতে শতকরা ১০০ শতাংশই দেয় সরকার। মমতা বলেছেন, এবার আপনারাই বলুন, কোন প্রকল্প বেশি ভাল। এ ব্যাপারে বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, স্বাস্থ্যসাথী প্রকল্প আসলে স্বাস্থ্য নিয়ে মানুষকে ভাঁওতা দেওয়া।দু-দিন মাসের তাপ্পি দেওয়ার জন্য এই প্রকল্প।অন্যদিকে, আয়ুষ্মান ভারত প্রকল্প প্রত্যেকের জন্য বছরে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। সারা ভারতজুড়ে এর সুবিধা পাওয়া যাবে। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থানও রাজ্যের বাজেটে নেই বলে অভিযোগ করেছেন লকেট।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget