এক্সপ্লোর

TN ABP C-voter Exit Poll Results 2021: তামিলনাড়ুতে পালাবদল! সি ভোটারের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত ক্ষমতা দখল করছে ডিএমকে-কংগ্রেস জোট

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার বড় ব্যবধানে জিতে তামিলনাড়ুতে সরকার গড়তে পারে এম কে স্ট্যালিনের দল DMK ও কংগ্রেস জোট।

কলকাতা : কেরলের পাশাপাশি করোনা আবহে ভোট হয়েছে দক্ষিণের আরেক রাজ্য তামিলনাড়ুতে। জয়ললিতার অবর্তমানে তামিলনাড়ুতে মসনদ ধরে রাখার লড়াই চ্যালেঞ্জ ছিল AIADMK-র কাছে। এবার তাঁদের সঙ্গে জোট করেছে বিজেপি।

তামিলনাড়ুর মোট বিধানসভা আসন ২৩৪টি। সরকার গড়তে গেলে প্রয়োজন ১১৮টি বিধানসভা আসন। এবার কি তামিলনাড়ুতে ক্ষমতা ধরে রাখতে পারবে জয়ললিতার দল? না কি, পরিবর্তন হবে দক্ষিণের এই রাজ্যে? 

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার বড় ব্যবধানে জিতে তামিলনাড়ুতে সরকার গড়তে পারে এম কে স্ট্যালিনের দল DMK ও কংগ্রেস জোট।

বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, 

১৬০ থেকে ১৭২টি আসন পেয়ে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে DMK আর কংগ্রেস জোট। 

৫৮ থেকে ৭০টি আসন পেতে পারে AIADMK ও বিজেপির জোট।

প্রথমবার ভোটে লড়ে অভিনেতা কমল হাসানের মাক্কাল নিধি মইয়ম অর্থাৎ MNM জিততে পারে ০ থেকে ৪টি আসন।

একদা জয়ললিতার ছায়াসঙ্গী, শশীকলার দল আম্মা মাক্কাল মুনেত্রা কজগম বা AMMK-এর ঝুলিতে যেতে পারে ১ থেকে ৫টি আসন।  



TN ABP C-voter Exit Poll Results 2021: তামিলনাড়ুতে পালাবদল! সি ভোটারের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত ক্ষমতা দখল করছে ডিএমকে-কংগ্রেস জোট

তামিলনাড়ুতে কোন দল কত ভোট পেতে পারে, সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত,

DMK আর কংগ্রেস জোট পেতে পারে ৪৬.৭ শতাংশ ভোট।

AIADMK ও বিজেপির জোট পেতে পারে ৩৫ শতাংশ ভোট।

অন্যান্যরা পেতে পারে ১৪.৫ শতাংশ ভোট।

এদিকে, সি ভোটারের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার ইতিহাস রচিত হতে পারে কেরলে। দ্বিতীয়বারের জন্য কেরলে ক্ষমতা ধরে রাখতে পারে সিপিএম নেতৃত্বাধীন বাম জোট LDF। পাশাপাশি এবারও দাগ কাটতে ব্যর্থ হতে পারে বিজেপি। 

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,

১৪০ আসনের কেরলে সিপিএম নেতৃত্বাধীন LDF ৭১ থেকে ৭৭টি আসনে জয়ী হতে পারে।

কংগ্রেস নেতৃত্বাধীন UDF-এর দখলে যেতে পারে ৬২ থেকে ৬৮টি আসন।

তেড়েফুঁড়ে নামলেও, বিজেপির ঝুলিতে সর্বোচ্চ ২টি আসন যেতে পারে।

২ মে জানা যাবে এই সমীক্ষা কতটা মিলল।

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget