এক্সপ্লোর

Panchayat Poll :'দলের মধ্য়ে গ্রুপবাজি রয়েছে' এবার বিস্ফোরক আরেক তৃণমূল বিধায়ক

Giasuddin molla magrahat west assembly Rebels : এবার পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে তৃণমূলে আরও বিদ্রোহ।  বিস্ফোরক আরেক বিধায়ক। 

গৌতম মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা : 'পঞ্চায়েত ভোটের টিকিট পেতে কোটি কোটি টাকার খেলা হয়েছে।' দু'দিন আগে নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরক দাবি করেছিলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। দুটি পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন। এবার পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে তৃণমূলে আরও বিদ্রোহ।  বিস্ফোরক আরেক বিধায়ক। 

পঞ্চায়েত ভোট নিয়ে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পরপর জোরাল ধাক্কা খাচ্ছে রাজ্য় সরকার। মনোনয়ন থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া পর্যবেক্ষণ এবং নির্দেশ দিচ্ছে আদালত। তার মধ্য়েই পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll 2023 )  আগে তৃণমূলের অস্বস্তি আরও বাড়াচ্ছে তৃণমূলের একাধিক বিধায়ক। 

বিধায়ক হুমায়ুন কবীর, মনোরঞ্জন ব্য়াপারীর পর, এবার, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তাঁর দাবি, 'দলের মধ্য়ে গ্রুপবাজি রয়েছে। তাই ৫০-৫০ ভাগ হয়েছে। দল আমার ওপর ভরসা রাখতে পারেনি।' ক্ষোভ উগরে দিয়ে এমনই মন্তব্য় করলেন তণমূল বিধায়ক।

পাশাপাশি, উস্তি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, তথা দলের ব্লক সাধারণ সম্পাদক মানবেন্দ্র মণ্ডলকেও আক্রমণ করেছেন গিয়াসউদ্দিন। তিনি বলেন, 'টিকিট বিলির দায়িত্ব দেওয়া হয়েছে মানবেন্দ্রকে। যিনি গত পাঁচ বছর রাজনীতি করেননি। মিটিং, মিছিল করেননি। শুধু ব্যবসা করে গেছেন। নিজের স্ত্রীকে প্রার্থী করে অন্য পঞ্চায়েত এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়েছেন।' 'গিয়াসউদ্দিন ডিপ্রেসন থেকেই একথা বলছেন।' পাল্টা মন্তব্য় মানবেন্দ্রর।           

আরও পড়ুন

 

দিনকয়েক আগে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্য়াপারী ফেসবুক পোস্টে লিখেছিলেন, ' আগের চাকরির পেনশন, গ্র্যাচুইটি পাই না, তাই ছাড়তে পারছি না। বিধায়ক পদ ছাড়লে খাব কী? পেনশন শুরু হলে বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াব। 
একইসঙ্গে তাঁর খেদোক্তি, এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন‍্য নয়।' 

তারও আগে মুখ খুলেছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। হুমায়ুনের হুঙ্কারে পঞ্চায়েত ভোটের মুখে, মুর্শিদাবাদে তৃণমূলে মহা সঙ্কট তৈরি হয়। ভরতপুরের সালারে নির্দলদের সমর্থনে মিছিল করলেন হুমায়ুন কবীর। ব্লক সভাপতিকে বাদ দিয়ে, প্রাক্তন ব্লক সভাপতি ও জেলা পরিষদের নির্দল প্রার্থী মহম্মদ আজহারউদ্দিন ওরফে সিজারকে নিয়ে মিছিল করেন তৃণমূল বিধায়ক। 

তারও আগে, মুখ্যমন্ত্রীকেই সরাসরি চ্যালেঞ্জ করেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি বলেন, 'আমাদের তৃণমূলের যারা দাঁড়াচ্ছে নির্দল হিসাবে,... আমি ওদের সমর্থনে যাব। ... ঘরে ঘরে যাব আমি। যেটা আমি নিজের জন্য় করতে পারতাম না, সেটা আমি এদের জন্য় করব।' 

এখন প্রশ্ন হল, প্রশ্ন হল প্রার্থী নিয়ে কোন্দলের জেরে জেলায় তৃণমূলের জয়-যাত্রা বিদ্ধ হবে না তো? 

 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget